সর্বশেষ

জাতীয়স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশকুয়াকাটা সমুদ্র সৈকতে জেলের নৌকায় আগুন, দেড় লাখ টাকার ক্ষতি
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রমজান উপলক্ষে শিবগঞ্জে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
সারাদেশ

হোমনায় প্রচারণার প্রথম দিনেই সংঘর্ষ, স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাংচুর; আহত ১০

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি

শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ ৮:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার হোমনায় নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

এতে অন্তত ১০ জন আহত হয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের একটি গাড়ি ভাংচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও যৌথবাহিনী মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এম এ মতিন খান কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারণা শুরু করেন। তিনি প্রথমে প্রয়াত এমকে আনোয়ারের কবর জিয়ারত শেষে পৌরসভার শ্রীমদ্দি গ্রামে প্রয়াত আলহাজ্ব ইঞ্জিনিয়ার জলিলের কবর জিয়ারত করতে রওনা দেন। পথে হোমনা ওভারব্রিজ এলাকায় পৌঁছালে বিএনপি সমর্থকদের বাধার মুখে পড়েন।

এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এক পর্যায়ে পুরো সদর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান জহিরুল হক জহরের গাড়ি ভাংচুর করা হয়।

পরিস্থিতির অবনতি হলে স্বতন্ত্র প্রার্থী এম এ মতিন খান পাশের একটি মোবাইল ফোনের দোকানে আশ্রয় নেন এবং সেখানে কিছু সময় অবরুদ্ধ থাকেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

আহতদের হোমনা সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

১৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন