সর্বশেষ

জাতীয়বাগেরহাটে মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে ১৪ জন নিহত, আহত বহু
হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশফরিদপুরে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ১৯ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
সিসিক নির্বাচনে বিএনপিতে মনোনয়ন দৌড়, আলোচনায় সামসুজ্জামান জামান
সিলেটের গোলাপগঞ্জে মসজিদে ঢুকে ইমামকে মারধর, আটক ১
কলাপাড়ায় খাস জমি দখল নিয়ে হামলা, নারীর দুই হাত ভাঙার অভিযোগ
বরগুনা সদরে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সমন্বয় সভা অনুষ্ঠিত
বান্দরবানে রোজাদার মানুষের জন্য জাহির’স ইংলিশ কেয়ারের ফ্রি ইফতার
উল্লাপাড়ায় শিমুল ফুলের বাগানে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু
সুনামগঞ্জে শিমুলবাগান রক্ষায় মানববন্ধন, যাদুকাটা নদীতীর কাটার প্রতিবাদ
বিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, স্বস্তিতে নগরবাসী!
কুয়াকাটায় বিপন্ন প্রজাতির বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে স্বস্তির বরষা, দেখা মিলল মৌসুমের প্রথম বৃষ্টির
হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে জামায়াতের দোয়া ও ইফতার
চাঁদপুরে মরা মুরগি ও রক্ত-চর্বি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
মুকসুদপুরে পূবালী ব্যাংকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ ব্যক্তি আটক
ফরিদপুরে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ
শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ মামলায় ছাত্র আন্দোলনের ২ নেতার রিমান্ড
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
খেলা

শেরপুরে উৎসবমুখর পরিবেশে শিশুদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার, শেরপুর
স্টাফ রিপোর্টার, শেরপুর

শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ ১১:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মহান স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে শেরপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শিশুদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ‘এইমস কিডস সিরিজ’-এর আওতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

রানবাংলা ও শেরপুর রানার্স কমিউনিটির সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় ক্ষুদ্র নৃগোষ্ঠী, মাদ্রাসাপড়ুয়া ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুসহ প্রায় ৬০০ শিশু অংশগ্রহণ করে। সকাল ৯টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স বিভাগের সাবেক সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, রবেতা ম্রং, রানবাংলার প্রতিষ্ঠাতা মো. রাজীব হোসেন, শেরপুর রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা মো. আল-আমিন সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভোর থেকেই স্টেডিয়াম চত্বরে শিশু ও অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে ওঠে পরিবেশ। প্রতিযোগিতায় ২ থেকে ১৪ বছর বয়সী শিশুদের জন্য ১০০ মিটার, ৫০০ মিটার ও ১ হাজার মিটার—এই তিনটি ক্যাটাগরিতে দৌড় অনুষ্ঠিত হয়। রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয় প্রতীকী ৫৪ টাকা। অংশগ্রহণকারী শিশুদের প্রায় অর্ধেকই ছিল শেরপুর জেলার গারো পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী, বেদে ও হরিজন পল্লীর বাসিন্দা। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন মাদ্রাসার শিশুরাও এতে অংশ নেয়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি শিশুর জন্য ছিল জার্সি, মেডেল, খাবার ও উপহার। শিশুদের প্রাণবন্ত দৌড় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। দৌড় শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ নৃত্য অনুষ্ঠান আয়োজন করা হয়।

শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল বলেন, শিশুদের জন্য এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। প্রতিবছর এ ধরনের প্রতিযোগিতা হলে শিশুরা খেলাধুলায় আরও উৎসাহিত হবে।

অভিভাবক হাসিমা আক্তার এমিলি বলেন, ব্যতিক্রমী এই ম্যারাথনে অংশ নিয়ে মেডেল ও জার্সি পেয়ে শিশুরা ভীষণ আনন্দিত। এমন উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন।

শেরপুর রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা ও রেস ডিরেক্টর মো. আল-আমিন সেলিম জানান, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতেই এ আয়োজন। পিছিয়ে পড়া অঞ্চলের শিশুরা যাতে বাদ না পড়ে, সে লক্ষ্যেই বিনামূল্যে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে।

রানবাংলার প্রতিষ্ঠাতা মো. রাজীব হোসেন বলেন, ঢাকার বাইরে শেরপুরে এইমস কিডস রান আয়োজন করে শিশুদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করা হয়েছে। গারো, হাজং, কোচ, বেদে ও হরিজন পল্লীসহ মোট ১৩টি কমিউনিটির শিশুরা এতে অংশ নিয়েছে।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, এ ধরনের আয়োজন শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সুস্থ ও সচেতন প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন