সর্বশেষ

জাতীয়বাগেরহাটে মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে ১৪ জন নিহত, আহত বহু
হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশফরিদপুরে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ১৯ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
সিসিক নির্বাচনে বিএনপিতে মনোনয়ন দৌড়, আলোচনায় সামসুজ্জামান জামান
সিলেটের গোলাপগঞ্জে মসজিদে ঢুকে ইমামকে মারধর, আটক ১
কলাপাড়ায় খাস জমি দখল নিয়ে হামলা, নারীর দুই হাত ভাঙার অভিযোগ
বরগুনা সদরে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সমন্বয় সভা অনুষ্ঠিত
বান্দরবানে রোজাদার মানুষের জন্য জাহির’স ইংলিশ কেয়ারের ফ্রি ইফতার
উল্লাপাড়ায় শিমুল ফুলের বাগানে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু
সুনামগঞ্জে শিমুলবাগান রক্ষায় মানববন্ধন, যাদুকাটা নদীতীর কাটার প্রতিবাদ
বিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, স্বস্তিতে নগরবাসী!
কুয়াকাটায় বিপন্ন প্রজাতির বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে স্বস্তির বরষা, দেখা মিলল মৌসুমের প্রথম বৃষ্টির
হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে জামায়াতের দোয়া ও ইফতার
চাঁদপুরে মরা মুরগি ও রক্ত-চর্বি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
মুকসুদপুরে পূবালী ব্যাংকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ ব্যক্তি আটক
ফরিদপুরে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ
শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ মামলায় ছাত্র আন্দোলনের ২ নেতার রিমান্ড
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
খেলা

ক্ষমা ও সমঝোতায় কাটল অচলাবস্থা, আজ থেকেই মাঠে ফিরছে বিপিএল

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ অনিশ্চয়তা, একের পর এক বৈঠক ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটারদের সংগঠন কোয়াব।

বৃহস্পতিবার রাত ৯টার আগেই কোয়াবের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়, বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চাইলে আজ শুক্রবার থেকেই মাঠে ফিরতে প্রস্তুত ক্রিকেটাররা।

এই ঘোষণার কিছুক্ষণ পরই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বোর্ডের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল রাত ১০টার পর ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে ক্রিকেটারদের পক্ষে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনসহ সিনিয়র ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। অপরদিকে বোর্ডের প্রতিনিধিত্ব করেন আমিনুল ইসলাম বুলবুল, নাজমুন আবেদীন ফাহিম, ইফতেখার আহমেদ, ইফতেখার রহমান মিঠু, শানিয়ান তানিমসহ একাধিক কর্মকর্তা।

বৈঠক শেষে রাত সাড়ে ১১টার দিকে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, শুক্রবার থেকেই ক্রিকেটাররা মাঠে ফিরছেন এবং বিপিএল পুনরায় শুরু হচ্ছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) যে ম্যাচগুলো স্থগিত হয়েছিল, সেগুলো শুক্রবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। ফলে সূচিতে এক দিনের পরিবর্তন আনা হয়েছে।

তামিম ইকবালকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে গত তিন দিন ধরে ক্রিকেটাররা যে কঠোর অবস্থান নিয়েছিলেন, এই সমঝোতার মধ্য দিয়ে সেই আন্দোলনের আপাতত ইতি ঘটল। বিসিবি সভাপতি ও বোর্ড কর্মকর্তাদের সঙ্গে কোয়াব নেতৃবৃন্দের সরাসরি আলোচনা এবং সমঝোতার ফলেই এই সংকটের সমাধান এসেছে।

এই সমাধানকে বাংলাদেশ ক্রিকেটের জন্য স্বস্তির খবর হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। অনিশ্চয়তার মুখে পড়া বিপিএল আবার মাঠে গড়াতে যাচ্ছে এবং ক্রিকেটাররাও ক্রিকেটের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল অবস্থান নিয়েছেন। একই সঙ্গে বিসিবিও নমনীয়তা দেখিয়ে সংকট নিরসনে এগিয়ে এসেছে।

তবে সচেতন মহলের মতে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে যে উচ্চপর্যায়ের বৈঠকটি বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে, তা আরও আগে হলে এই অচলাবস্থা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হতো না। তবুও শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে সমাধান আসায় সন্তোষ প্রকাশ করেছেন তারা।

সব মিলিয়ে, সমঝোতার মাধ্যমে বিপিএল মাঠে ফিরছে- এটাই এখন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য সবচেয়ে বড় আশার খবর।

২৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন