সর্বশেষ

জাতীয়

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯ জন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ ২:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন থানায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় মোট ২৯ (ঊনত্রিশ) জনকে গ্রেফতার করেছে।

অভিযান পরিচালিত হয় যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানার অধীনে।

যাত্রাবাড়ী থানা পুলিশ নয়জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মোঃ সোহাগ মিয়া (২০), মোঃ মনির (৩৫), আলাউদ্দিন (২৮), রতন মিয়া (৩০), মোঃ সিফাত (২০), মোঃ মাছুম (২৫), মোঃ লিটন (২৯), আঃ করিম (৪৫) ও মোঃ শফিকুল ইসলাম (৩৩)।

রূপনগর থানার অভিযানে ছয়জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ছিলেন মোঃ উলাদ মিয়া (২৪), মোঃ রায়হান আলী (১৮), মোঃ রনি (১৮), মোঃ নাজমুল হাসান (২২), মোঃ মোস্তাকিন (২৫) ও মোঃ নাঈম হাওলাদার (৩১)।

শেরেবাংলা নগর থানা অভিযান থেকে ছয়জন গ্রেফতার হন, তাদের নাম হলো মোঃ বাবুল (২২), মোঃ সাগর সরদার (২২), মোঃ রিয়াদ হোসেন (১৯), মোঃ নাহিদুল ইসলাম (৩৮), মোঃ শাকিল আহম্মেদ (২৮) ও মোঃ ইসলাম (৩৮)।

কলাবাগান থানা এক ব্যক্তিকে গ্রেফতার করে, তিনি মোঃ সবুজ হোসেন (৩২)।

মতিঝিল থানা থেকে সাতজন গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ছিলেন সুমন বসাক (৪৫), মোঃ আনিসুর রহমান (৪৪), মোঃ নিয়াজ হোসেন লোটাস (৪৫), মোঃ মনির (৫৫), মোঃ নুর আলম (২৪), মোঃ সুরুজ মিয়া (৩০) ও মোঃ হারুন (৫০)।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

৪২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন