সর্বশেষ

সারাদেশ

২৪ জানুয়ারি কুমিল্লায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ ১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি প্রচারের অংশ হিসেবে আগামী ২৪ জানুয়ারি কুমিল্লায় আগমন করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

বুধবার (১৪ জানুয়ারি) বিকালে তার আগমনকে সামনে রেখে কুমিল্লার ঐতিহাসিক টাউন হল মাঠ পরিদর্শন করেন বিএনপির নেতা-কর্মীরা। পরিদর্শনকালে মাঠের সার্বিক অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, মঞ্চ স্থাপন, জনসমাগম এবং অন্যান্য প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিএসএফ (CSF) টিম এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, 'চেয়ারম্যান তারেক রহমানের আগমন কুমিল্লার রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং নেতাকর্মীদের মধ্যে উৎসাহ বৃদ্ধি করবে।'

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু বলেন, 'বিএনপির চেয়ারম্যানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কুমিল্লার ১১টি আসনের ধানের শীষের প্রার্থীদের বিজয়ে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নেতাকর্মীরা তার বক্তব্য শোনার জন্য উদগ্রীব অপেক্ষায় আছে।'

বিএনপি নেতৃবৃন্দ আরও জানান, দলীয় কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন এবং কুমিল্লার জনগণ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করবেন বলে তারা আশাবাদী।

৩৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন