সর্বশেষ

সারাদেশ

বকশীগঞ্জে ডিবি-২ এর অভিযানে ভারতীয় প্রসাধনী জব্দ, ২ জন আটক

স্টাফ রিপোর্টার, জামালপুর
স্টাফ রিপোর্টার, জামালপুর

মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে। এসময় চোরাচালানের সঙ্গে জড়িত অভিযোগে দুইজনকে আটক করা হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার বালুরচর এলাকায় অভিযান চালিয়ে দুটি অটোরিকশা থেকে ২৪ বস্তা ভারতীয় প্রসাধনী উদ্ধার করে ডিবি সদস্যরা। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৭ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মাধবপুর জলঙ্গা এলাকার বাসিন্দা আবু সাঈদ (৩৫) ও সুজন মিয়া (২৮)।

ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে প্রসাধনী সামগ্রী চোরাচালান করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বালুরচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অটোরিকশায় বহন করা বিপুল পরিমাণ অবৈধ প্রসাধনী জব্দ করা হয় এবং পণ্য পরিবহনের দায়ে দুইজনকে আটক করা হয়।

আটককৃতদের দুপুরে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, চোরাচালান, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে ডিবি-২ এর অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

২৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন