সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ ৯:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে র‍্যাব-৫, সিপিসি-১ আজ (৯ জানুয়ারি) দুপুরে দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

অভিযানে তাদের কাছ থেকে আনুমানিক অর্ধকোটি টাকার হেরোইন উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা এলাকায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। ইসলামপুর ইউনিয়নের চর ইসলামপুর গ্রামের দ্বিতীয় মহানন্দা ব্রিজের উত্তর পাশে একটি অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালানো হলে তসিকুল ইসলাম (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তল্লাশির সময় তার ইজি বাইকের টুল বক্স থেকে ২৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তসিকুল ইসলাম জানান, এই হেরোইন তিনি গোবরাতলা ইউনিয়নের দিয়ার ধাইনগর গ্রামের মো. জসিম উদ্দিন (৪৫) থেকে ক্রয় করেছেন। তার তথ্যের ভিত্তিতে র‍্যাব দ্বিতীয় অভিযান পরিচালনা করে। মো. জসিম উদ্দিনের বাড়ি থেকে আরও ২০৯ গ্রাম বাদামী হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকারামপুর এলাকার তসিকুল ইসলাম এবং দিয়ার ধাইনগর গ্রামের মো. জসিম উদ্দিন। র‍্যাব জানায়, উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা।

উদ্ধারকৃত আলামতসহ আসামিদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন