সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে দায়িত্ব পালনকালে হৃদ্‌রোগে এসআইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ ৩:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে দায়িত্ব পালনকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আব্দুল আলিম (এসআই) নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

মৃত এসআই আব্দুল আলিম পাবনার সুজানগর উপজেলার বাড়ইপাড়া গ্রামের মৃত বন্দের আলীর ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল আলিম। পরে সহকর্মীরা তাকে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে রামেক হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রুমালী খাতুন জানান, হার্ট অ্যাটাকের পর ওই পুলিশ কর্মকর্তার অবস্থা গুরুতর ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ লাইন্সে দায়িত্ব পালনকালে তিনি হঠাৎ অসুস্থ অনুভব করেন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন