সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
আজ কেন্দ্রের ধারে-কাছে কুকুর খুঁজে পাবেন না, আছে শুধু মানুষ: সিইসি
নির্বিঘ্ন ভোটে ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশবগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
ফেনীতে ভোট দেওয়ায় স্ত্রীকে মৌখিক তালাক, স্বামী লীগ নেতা পলাতক
ফরিদপুর-২: ভোট কারচুপি ও প্রভাব বিস্তারের অভিযোগে ৩ জন আটক
গোপালগঞ্জে শান্তিপূর্ণ ভোট, ভোটার উপস্থিতি কম, একটিতে ককটেল বিস্ফোরণ
ঝিনাইদহে নির্বাচন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শামীম বিন সাত্তার আহত
রংপুর-৩ আসনে ভোট দিলেন না জিএম কাদের, ফল ঘোষণার পর কথা বলবেন
শিবগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, বিএনপি নেতাকে জরিমানা
খুলনায় ভোটকেন্দ্রের বাইরের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু
ইনসাফ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সাদিকের
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জের ৬ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি নেতা আটক
সারজিসের আসন পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক
মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, আতঙ্কের সৃষ্টি
নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশু ও আনসার সদস্য আহত
রংপুরে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর
সন্দেহজনক ঘোরাফেরার দায়ে বরগুনার পাথরঘাটা পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২০০০ টাকা জরিমানা
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নেত্রকোনায় অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
আন্তর্জাতিক

২০২৫ সালে ইরানে মৃত্যুদণ্ড কার্যকর দ্বিগুণেরও বেশি, মানবাধিকার সংগঠনের উদ্বেগ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ৬:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরানে ২০২৫ সালে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়েছে বলে ধারণা করছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।

নরওয়েভিভিত্তিক সংগঠন ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বরের শুরু পর্যন্ত দেশটিতে অন্তত এক হাজার ৫০০ জনের মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য তারা যাচাই করতে পেরেছে।

আইএইচআর বলছে, যাচাই করা এই সংখ্যাই চূড়ান্ত নয়। কারণ, ইরানের কর্তৃপক্ষ নিয়মিতভাবে মৃত্যুদণ্ড কার্যকরের কোনো সরকারি পরিসংখ্যান প্রকাশ করে না। ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

সংগঠনটির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ইরানে ৯৭৫ জনের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি নিশ্চিত করা গিয়েছিল। বিশ্লেষকদের মতে, চলতি বছরে এই সংখ্যা আরও উল্লেখযোগ্য হারে বেড়েছে। অন্যান্য পর্যবেক্ষণকারী সংস্থার হিসাবের সঙ্গেও আইএইচআর- এর দেওয়া তথ্যের মিল পাওয়া যাচ্ছে।

ইরান সরকার বরাবরই দাবি করে আসছে, কেবল ‘সবচেয়ে গুরুতর অপরাধের’ ক্ষেত্রেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে মানবাধিকার সংগঠনগুলোর মতে, বাস্তবে এই শাস্তির প্রয়োগ অনেক বেশি বিস্তৃত।

২০২২ সালে কুর্দি তরুণী মাশা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুর পর ইরানজুড়ে যে ব্যাপক গণবিক্ষোভ শুরু হয়েছিল, তার পর থেকেই মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। ২২ বছর বয়সী মাশা আমিনিকে তেহরানে নীতি পুলিশ হিজাব ঠিকভাবে না পরার অভিযোগে আটক করেছিল। তার মৃত্যুর ঘটনাটি ইরানের ধর্মীয় শাসনের বিরুদ্ধে দীর্ঘদিনের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি করে।

বিক্ষোভ দমনে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে ব্যাপক ধরপাকড় ও দমন- পীড়ন চালানো হয়। আইএইচআর- এর তথ্য অনুযায়ী, ২০২২ সালে ইরানে প্রায় ৫২০ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়, যা ২০২৩ সালে বেড়ে দাঁড়ায় ৮৩২ জনে।

যদিও বিক্ষোভকারী ও ‘গুপ্তচর’ অভিযোগে দণ্ডিত কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, তবে মোট মৃত্যুদণ্ডপ্রাপ্তদের প্রায় ৯৯ শতাংশই হত্যা কিংবা মাদক-সংক্রান্ত অপরাধে দণ্ডিত ছিলেন। এই অনুপাত সাম্প্রতিক বছরগুলোতেও প্রায় অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

১৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন