সর্বশেষ

সারাদেশ

বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
বগুড়া প্রতিনিধি

রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১০:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়ার সোনাতলা পৌর এলাকার ছয়ঘরিয়ায় ট্রেনের ধাক্কায় এক নারী ও তার ছেলের মৃত্যু হয়েছে। রবিবার সকালে সান্তাহার–লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের সঙ্গে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রনি বেগম ও তার ছেলে আরাফাত। রনি বেগমের বাড়ি সোনাতলা উপজেলার পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার দোয়াইল এলাকায়।

সোনাতলা থানার সাব-ইন্সপেক্টর শরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে রনি বেগম তার ছেলেকে নিয়ে সোনাতলার দিকে আসছিলেন। এ সময় তাদের দুজনকে রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকতে দেখে এক ব্যক্তি সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই দ্রুতগতির পদ্মরাগ ট্রেন এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। এ ঘটনায় ওই স্থানীয় ব্যক্তি আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

৩০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন