সর্বশেষ

জাতীয়ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশনারায়ণগঞ্জের বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ, আগুনে ক্ষতি প্রায় ১০ লাখ
গরুর পা কেটে জখমের ঘটনায় যুবক আটক, গোয়াইনঘাটে চাঞ্চল্য
ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মোটরসাইকেলে পড়ে নিহত ২ যুবক
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের গলা কেটে হত্যা, ডিবি-পুলিশের অভিযানে আটক ২
আন্তর্জাতিকইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
সারাদেশ

জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ

শৈলকূপা সিটি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ নিয়ে বিতর্ক

শৈলকুপা প্রতিনিধি
শৈলকুপা প্রতিনিধি

রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ ৬:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকূপা সিটি কলেজে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আলতাব হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে কলেজের শিক্ষক ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা ও অসন্তোষ দেখা দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কলেজে আলতাব হোসেনের চেয়ে জ্যেষ্ঠ একাধিক শিক্ষক থাকা সত্ত্বেও তাদের উপেক্ষা করে তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এতে প্রচলিত নিয়ম ও শিক্ষা প্রশাসনের নির্দেশনা লঙ্ঘিত হয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।

২৬ অক্টোবর, ২০২৫ তারিখে সাপ্তাহিক ডাকুয়া পত্রিকায় 'জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি ও জৈষ্ঠ্যতা লংঘন: ঝিনাইদহের শৈলকুপা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব অনিয়মের মাধ্যমে গ্রহণের অভিযোগ' শিরোনামে সংবাদ প্রকাশিত হলে তা জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়।

তবে, সংবাদ প্রকাশ এবং অভিযোগ প্রেরণ সত্ত্বেও এখনও কোনো দপ্তর বিষয়টি নিয়ে পদক্ষেপ নেয়নি। শিক্ষকরা বলছেন, কলেজের প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে এবং নিয়ম অনুযায়ী দায়িত্ববন্টন নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলো দ্রুত ব্যবস্থা গ্রহণ করা একান্ত কাম্য।

কলেজের কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, জ্যেষ্ঠতার ভিত্তিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেওয়ার নিয়ম থাকলেও তা মানা হয়নি। ফলে প্রতিষ্ঠানের স্বাভাবিক প্রশাসনিক পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে সহকারী অধ্যাপক আলতাব হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। তবে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ সম্পর্কে তিনি বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

কলেজের গভর্নিং বডি ও শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষক ও সচেতন মহল।

এ ঘটনায় শৈলকূপা সিটি কলেজের শিক্ষার পরিবেশ ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা।

২৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন