সর্বশেষ

জাতীয়

সংসদ নির্বাচন-গণভোটের তফশিলে ৩ সংশোধন এনেছে ইসি 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ ২:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘোষিত তফশিলে সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)।

গত ১১ ডিসেম্বর জারি করা মূল প্রজ্ঞাপনের কয়েকটি অংশ পরিবর্তন করে শনিবার (২০ ডিসেম্বর) সংশোধিত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মূলত তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১১(১) অনুযায়ী জাতীয় সংসদ গঠনের লক্ষ্যে প্রত্যেক নির্বাচনী এলাকা থেকে একজন সদস্য নির্বাচনের সময়সূচি সংবলিত ১১ ডিসেম্বরের বাংলাদেশ গেজেট সংশোধন করা হয়েছে।

সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, গেজেটের ১৩৩০৫ পৃষ্ঠায় সংবিধানের ১২৩ অনুচ্ছেদের অধীন উল্লেখিত শব্দ ও চিহ্ন বাতিল করা হয়েছে। একই পৃষ্ঠায় মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা পরিবর্তন করে ২১–২৫ পৌষ (৫–৯ জানুয়ারি), সোমবার থেকে শুক্রবার নির্ধারণ করা হয়েছে; যা আগে ছিল ২১–২৭ পৌষ (৫–১১ জানুয়ারি), সোমবার–রোববার।

এ ছাড়া গেজেটের ১৩৩০৬ পৃষ্ঠায় আপিল নিষ্পত্তির সময়সীমা পরিবর্তন করে ২৬ পৌষ–৪ মাঘ (১০–১৮ জানুয়ারি), শনিবার–রোববার নির্ধারণ করা হয়েছে। পূর্বে এ সময়সীমা ছিল ২৮ পৌষ–৪ মাঘ (১২–১৮ জানুয়ারি), সোমবার–রোববার।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণা করেন।

২১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন