সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশসাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
রাজনীতি

শাহবাগের কর্মসূচি স্থগিত, বাংলামটর থেকে এনসিপির বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ ৯:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে ঢাকায় জুমার নামাজের পর শাহবাগে যে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল, তা স্থগিত করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে নাহিদ ইসলাম বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় জুমার পর শাহবাগে অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। এর পরিবর্তে আজ বিকেল ৪টায় বাংলামটর থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, জুমার নামাজের পর যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হচ্ছে। গতকালের মতো ভাঙচুর ও নাশকতার পরিকল্পনা জুলাইবিরোধী শক্তিগুলোর থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ধরনের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে এনসিপি অবস্থান করছে।

এ বিষয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একই আহ্বান জানান। তিনি লেখেন, জনগণের ক্ষোভকে পুঁজি করে কোনো হঠকারী গোষ্ঠী যেন ভাঙচুর, অগ্নিসংযোগ বা নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

পোস্টে সারজিস আলম আরও উল্লেখ করেন, পরিস্থিতি বিবেচনায় ঢাকায় জুমার পর শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে এবং বিকেল ৪টায় বাংলামটর থেকে বিক্ষোভ মিছিলে অংশ নিতে সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন