সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

সাতক্ষীরায় সাবেক সরকারি কৌশলী ও তার ছেলের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের সাবেক সরকারি কৌশলী আব্দুল লতিফের চার দিনের এবং তার ছেলে মো. রাসেলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাশ মন্ডল এ আদেশ দেন।

সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর গ্রামের হুমায়ুন কবির ও তার ভাই হাবিবুর রহমান হবি হত্যা মামলায় পৃথক দুটি মামলায় পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত আংশিক রিমান্ড মঞ্জুর করেন। এদিন আদালত থেকে জেলহাজতে নেওয়ার সময় আব্দুল লতিফ ও তার ছেলের ওপর বিক্ষুব্ধ জনতা পচা ডিম নিক্ষেপ করে।

আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর গভীর রাতে কুচপুকুর গ্রামের বাসিন্দা হুমায়ুন কবিরকে কাশেমপুর বাইপাস সড়কে ‘ক্রসফায়ারের’ নাটক সাজিয়ে গুলি করে হত্যার অভিযোগে তার ভাই আজগার আলী একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সাতক্ষীরা সদর থানার তৎকালীন পরিদর্শক মহিদুল ইসলামকে প্রধান আসামি এবং তৎকালীন সরকারি কৌশলী আব্দুল লতিফকে পাঁচ নম্বর আসামিসহ মোট ছয়জনকে অভিযুক্ত করা হয় (মামলা নং-১২, তারিখ ০৩/০৯/২৪)।

অপরদিকে, একই গ্রামের হাবিবুর রহমান হবি হত্যা মামলায় ৩০ নম্বর আসামি হিসেবে অভিযুক্ত আব্দুল লতিফের ছেলে মো. রাসেল (মামলা নং-২৩, তারিখ ১২/০৯/২৪)।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সরকারি কৌশলী তোজাম্মেল হোসেন তোজাম জানান, আব্দুল লতিফ সরকারি কৌশলী হিসেবে ক্ষমতার গুরুতর অপব্যবহার করেছেন। রিমান্ডে নিয়ে তাকে ও তার ছেলেকে থানায় জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌশলী আব্দুস সাত্তার, অতিরিক্ত সরকারি কৌশলী তোজাম্মেল হোসেন তোজাম ও অতিরিক্ত সরকারি কৌশলী অ্যাডভোকেট এবিএম সেলিমসহ অন্যান্যরা। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শফিউল ইসলাম শফি।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর সকালে খুলনার বয়রা এলাকা থেকে যৌথবাহিনী অভিযান চালিয়ে আব্দুল লতিফ ও তার ছেলে মো. রাসেলকে গ্রেপ্তার করে।

৩০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন