সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

আজ সিরাজগঞ্জ হানাদার মুক্ত দিবস

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ ৬:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আজ ১৪ ডিসেম্বর, সিরাজগঞ্জ হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের সাহসী লড়াইয়ের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনী সিরাজগঞ্জ ছেড়ে পালাতে বাধ্য হয়। শহরে উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকা।

সিরাজগঞ্জ মুক্ত করার লক্ষ্যে ৯ ডিসেম্বর ছড়িয়ে থাকা মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়ে শপথ গ্রহণ করেন। এর পরদিন ১০ ডিসেম্বর শহর থেকে প্রায় তিন মাইল দূরে শৈলাবাড়ি পাকিস্তানি ক্যাম্পসহ শহরের বিভিন্ন স্থানে একযোগে আক্রমণ শুরু করেন সহস্রাধিক মুক্তিযোদ্ধা। টানা তিন দিনের এই যুদ্ধে মুক্তিযোদ্ধারা অসীম সাহসিকতার সঙ্গে মরণপণ লড়াই চালান।

মুক্তিযুদ্ধকালীন সময়ে ১০ ডিসেম্বর থেকে সিরাজগঞ্জে অবস্থানরত পাকিস্তানি বাহিনীর মনোবল ভেঙে পড়তে থাকে। একই সঙ্গে তাদের সহযোগী তথাকথিত শান্তি কমিটি, রাজাকার ও আলবদর সদস্যরাও নিষ্ক্রিয় হয়ে পড়ে। ১৩ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধারা শহরটিকে তিন দিক থেকে ঘিরে ফেলেন এবং স্থল ও নৌপথের নিয়ন্ত্রণ নেন। কেবল রেলপথটি তখনও পাকিস্তানি বাহিনীর দখলে ছিল।

মুক্তিযুদ্ধকালীন বেসরকারি সাব-সেক্টর কমান্ড পলাশডাঙ্গা যুবশিবিরের চিফ-ইন-কমান্ড (সিএনসি) মরহুম সোহরাব আলী সরকার তার বিভিন্ন সাক্ষাৎকারে জানান, সিরাজগঞ্জ মুক্ত করার প্রথম বড় আক্রমণ চালানো হয় ৯ ডিসেম্বর শৈলাবাড়ি ক্যাম্পে। ওই যুদ্ধে পাকিস্তানি বাহিনীর ভারী অস্ত্রের মুখে মুক্তিযোদ্ধারা সাময়িকভাবে পিছু হটতে বাধ্য হন এবং শহিদ হন সুলতান মাহমুদ।

পরবর্তী সময়ে ১০ ডিসেম্বর বিরতি দিয়ে ১১ ও ১২ ডিসেম্বর দফায় দফায় পাকিস্তানি ক্যাম্পে আক্রমণ চালানো হয়। ১৩ ডিসেম্বর তিন দিক থেকে চূড়ান্ত আক্রমণ শুরু হলে রাত ৩টা পর্যন্ত তীব্র যুদ্ধ চলে। শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণে টিকতে না পেরে পাকিস্তানি সেনারা ট্রেনে করে ঈশ্বরদীর দিকে পালিয়ে যায়। এই যুদ্ধে ইঞ্জিনিয়ার আহসান হাবিব ও সুলতান মাহমুদসহ পাঁচজন মুক্তিযোদ্ধা শহিদ হন।

পাক বাহিনী পালিয়ে যাওয়ার খবর নিশ্চিত হওয়ার পর মুক্তিযোদ্ধারা বিজয়োল্লাসের মধ্য দিয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজে ধ্বংসপ্রাপ্ত শহিদ মিনারের পাদদেশে সমবেত হন। সেখানে দেশ গঠনের শপথ গ্রহণ করা হয়। এ সময় প্রয়াত আমীর হোসেন ভুলুকে মুক্তিবাহিনীর আঞ্চলিক অধিনায়ক এবং আমেরিকান প্রবাসী প্রয়াত ইসমাইল হোসেনকে প্রশাসনিক প্রধান হিসেবে ঘোষণা করা হয়।

সিরাজগঞ্জ শহর মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে জেলার বেলকুচি, কামারখন্দ, রায়গঞ্জ, চৌহালী, উল্লাপাড়া ও শাহজাদপুরসহ বিভিন্ন এলাকা শত্রুমুক্ত হয়।

শহিদ বুদ্ধিজীবী দিবস ও সিরাজগঞ্জ হানাদার মুক্ত দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এবারও দিনটিকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সিরাজগঞ্জবাসী। এ উপলক্ষে মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন