সর্বশেষ

জাতীয়বাগেরহাটে মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে ১৪ জন নিহত, আহত বহু
হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশফরিদপুরে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ১৯ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
সিসিক নির্বাচনে বিএনপিতে মনোনয়ন দৌড়, আলোচনায় সামসুজ্জামান জামান
সিলেটের গোলাপগঞ্জে মসজিদে ঢুকে ইমামকে মারধর, আটক ১
কলাপাড়ায় খাস জমি দখল নিয়ে হামলা, নারীর দুই হাত ভাঙার অভিযোগ
বরগুনা সদরে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সমন্বয় সভা অনুষ্ঠিত
বান্দরবানে রোজাদার মানুষের জন্য জাহির’স ইংলিশ কেয়ারের ফ্রি ইফতার
উল্লাপাড়ায় শিমুল ফুলের বাগানে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু
সুনামগঞ্জে শিমুলবাগান রক্ষায় মানববন্ধন, যাদুকাটা নদীতীর কাটার প্রতিবাদ
বিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, স্বস্তিতে নগরবাসী!
কুয়াকাটায় বিপন্ন প্রজাতির বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে স্বস্তির বরষা, দেখা মিলল মৌসুমের প্রথম বৃষ্টির
হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে জামায়াতের দোয়া ও ইফতার
চাঁদপুরে মরা মুরগি ও রক্ত-চর্বি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
মুকসুদপুরে পূবালী ব্যাংকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ ব্যক্তি আটক
ফরিদপুরে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ
শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ মামলায় ছাত্র আন্দোলনের ২ নেতার রিমান্ড
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
প্রবাস

গ্রিসগামী নৌকায় ‘পেট্রোল পান’ করে দুই বাংলাদেশির মৃত্যু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ ৬:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে পৌঁছানোর চেষ্টায় থাকা একদল বাংলাদেশির মধ্যে ‘পেট্রোল পান’ করার পর দুজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও চারজন গুরুতর অসুস্থ হয়ে গ্রিসের হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গ্রিসে বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় দুই দিন খাদ্য–পানীয়ের অভাবে চরম ক্ষুধা ও তৃষ্ণায় কাতর ওই বাংলাদেশিরা একটি বোতলে থাকা তরলকে পানি ভেবে পান করেন। পরে জানা যায়, সেটি ছিল পেট্রোল। এতে তাৎক্ষণিকভাবে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। আক্রান্তদের একজনের কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাকে ডায়ালাইসিস করাতে হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ নভেম্বর লিবিয়া থেকে একটি ছোট প্লাস্টিক নৌকায় গ্রিসের উদ্দেশে যাত্রা করেন ৪০ জন বাংলাদেশি। যাত্রাপথে নৌকাটিতে ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। একই সঙ্গে খাবার ও পানির অভাবে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। এমন পরিস্থিতিতে ভুলবশত পেট্রোল পান করায় ছয়জন অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থদের ক্রিত আইল্যান্ডের ভেনিজেলিও ও পেপাগিনি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুইজনের মৃত্যু হয়। বাকি যাত্রীদের মালাকাসা ক্যাম্পে নেওয়ার প্রস্তুতির কথা হাসপাতাল কর্তৃপক্ষ দূতাবাসকে জানিয়েছে।

গত ২ ডিসেম্বর দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগম হাসপাতালে গিয়ে আহত বাংলাদেশিদের খোঁজখবর নেন। এ সময় তারা অর্থ–সংকট ও প্রয়োজনীয় পোশাকের অভাবের কথা জানান। পরে দূতাবাসের পক্ষ থেকে তাদের আর্থিক সহায়তা দেওয়া হয়।

এ ছাড়া মৃত দুই বাংলাদেশির ছবি প্রবাসীদের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়; তাদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে দূতাবাস জানিয়েছে, যদিও তার নাম প্রকাশ করা হয়নি। মৃতদেহ দেশে পাঠানোর বিষয়ে ৩ ডিসেম্বর ইরাপেত্রা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে গ্রিক আইন অনুযায়ী সব আনুষ্ঠানিকতা শেষে লাশ বাংলাদেশে পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছে।

সাগরপথে গ্রিসে প্রবেশের চেষ্টা ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে দূতাবাস জানায়, নতুন অভিবাসন আইনে অবৈধভাবে গ্রিসে প্রবেশ ও অবস্থানের কোনো সুযোগ নেই। বরং জরিমানা ও কারাদণ্ডের মতো কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

৩৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন