সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশস্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

নির্বাচনের তফশিল ঘোষণা আগামী বুধ অথবা বৃহস্পতিবার : ইসি মাছউদ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ ৯:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বা পরদিন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফশিল ঘোষণা করা হতে পারে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি জানান, বুধবার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে সেদিনই সন্ধ্যায় অথবা প্রয়োজন হলে বৃহস্পতিবার তফশিল ঘোষণা করবে ইসি। তফশিল ঘোষণার প্রক্রিয়ায় রাজনৈতিক দল ও সব পক্ষের সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

ইসি সূত্রে জানা যায়, তপশিল ঘোষণার ভাষণ সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। ভাষণের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে তপশিল ঘোষণা হবে। কমিশনকে ১১ ডিসেম্বরের মধ্যেই তফশিল প্রকাশ করতে হবে।

এদিকে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে তফশিল ঘোষণা করবেন। তফশিলে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ উল্লেখ থাকতে পারে বলে জানা গেছে।

ইসি জানায়, বুধবার বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে সিইসির তফশিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড করা হবে। সবকিছু ঠিক থাকলে সেদিনই সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি। তবে কোনো কারণে বুধবার ঘোষণা সম্ভব না হলে বৃহস্পতিবার তফশিল প্রকাশ করা হবে।

২২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন