সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশজামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

২০২৬ বিশ্বকাপের ড্র: সহজ গ্রুপে আর্জেন্টিনা–ব্রাজিল

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ ২:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ওয়াশিংটন ডিসিতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হলো ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপিং।

৪৮ দেশের অংশগ্রহণে হতে যাওয়া এ আসরের ড্র-তে সবচেয়ে বেশি নজর ছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল কোন গ্রুপে পড়ছে তা নিয়ে। সমর্থকদের স্বস্তি দিয়ে দু’দলই তুলনামূলক সহজ গ্রুপে জায়গা পেয়েছে।

আর্জেন্টিনাকে রাখা হয়েছে গ্রুপ জে–তে, যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও প্রথমবার বিশ্বকাপে ওঠা জর্ডান। অন্যদিকে গ্রুপ সি–তে থাকা ব্রাজিল মুখোমুখি হবে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতির।

ড্র অনুষ্ঠানের মূল দায়িত্ব পালন করেন ইংল্যান্ডের সাবেক তারকা ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড, যার সঙ্গে ছিলেন সঞ্চালক সামান্থা জনসন।
আয়োজক তিন দেশের তিন শীর্ষ নেতাকেই দেখা গেছে পট থেকে বল তুলতে—কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অনুষ্ঠানের আরেক উল্লেখযোগ্য মুহূর্ত ছিল—বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ভূমিকার জন্য ফিফা শান্তি পুরস্কার তুলে দেওয়া হয় প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে। পুরস্কারটি প্রদান করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ফিফা জানিয়েছে, কোন ম্যাচ কোন স্টেডিয়ামে হবে—সে সূচি প্রকাশ করা হবে বাংলাদেশ সময় শনিবার রাত ১১টায়। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই, তিন আয়োজক দেশের মোট ১৬টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফুটবলের এই মহাযজ্ঞ।


গ্রুপ অনুযায়ী দলসমূহ

 

গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, (ডেনমার্ক/চেক রিপাবলিক/রিপাবলিক অব আয়ারল্যান্ড/নর্থ মেসিডোনিয়া)
গ্রুপ বি: কানাডা, সুইজারল্যান্ড, কাতার, (ইতালি/ওয়েলস/বসনিয়া-হার্জেগোভিনা/নর্দার্ন আয়ারল্যান্ড)
গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি
গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, (তুরস্ক/স্লোভাকিয়া/কসোভো/রোমানিয়া)
গ্রুপ ই: জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাও
গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, (ইউক্রেন/পোল্যান্ড/আলবেনিয়া/সুইডেন)
গ্রুপ জি: বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড
গ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভের্দে
গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, (ফিফা প্লে-অফ ২: ইরাক/বলিভিয়া/সুরিনাম)
গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান
গ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, (ফিফা প্লে-অফ ১: কঙ্গো/জ্যামাইকা/নিউ কালেডোনিয়া)
গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা।

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন