সর্বশেষ

জাতীয়

সয়াবিন তেলের দাম বাড়াল ব্যবসায়ীরা, পেঁয়াজের বাজার অস্থির

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫ ৭:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সরকারের কোনো অনুমোদন ছাড়াই বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৯ টাকা পর্যন্ত বাড়িয়েছেন ব্যবসায়ীরা।

একইভাবে ৫ লিটারের বোতলে ৪৩ টাকা এবং ২ লিটারের বোতলে ১৮ টাকা বৃদ্ধি করা হয়েছে। এ ঘটনায় বাজারে সমালোচনার ঝড় উঠেছে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বুধবার সাংবাদিকদের বলেন, সরকারি অনুমতি ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো আইনবিরোধী। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সতর্কবার্তা দিয়েছেন তিনি।

এদিকে, আমদানি কমে যাওয়ায় পেঁয়াজের বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। নতুন মৌসুমের আগমুহূর্তে দুই-তিন দিনের ব্যবধানে প্রতি কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ২০-৩০ টাকা। বর্তমানে বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১২০ থেকে ১৪০ টাকায়। ব্যবসায়ীদের দাবি, সরবরাহ কম থাকায় পুরনো পেঁয়াজের দাম চড়েছে। যদিও কিছু বাজারে অল্প পরিমাণে নতুন ‘মুড়িকাটা’ পেঁয়াজ পাওয়া যাচ্ছে, যার পাতাসহ কেজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়।

অন্যদিকে, শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বাজারে বেশকিছু সবজির দাম কমতে শুরু করেছে। গত সপ্তাহে ৮০-১০০ টাকায় বিক্রি হওয়া লম্বা বেগুন এখন পাওয়া যাচ্ছে ৭০-৮০ টাকায়। গোল বেগুনের দাম কমে দাঁড়িয়েছে ৮০-৯০ টাকায়। সবুজ শিমের দাম ৮০ টাকা থেকে নেমে ৫৫–৬০ টাকায় এসেছে। রঙিন শিমের দামও ১০০-১২০ টাকা থেকে কমে ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।

ফুলকপির দাম ৫০-৬০ টাকা থেকে কমে হয়েছে ৪০-৪৫ টাকা। বাঁধাকপি ৪০-৫০ টাকা থেকে নেমে ৩০-৩৫ টাকায় পাওয়া যাচ্ছে। টমেটোর দামও কেজিতে ৪০-৫০ টাকা কমে এখন ৮০-১০০ টাকার মধ্যে।

সবজি বিক্রেতারা জানাচ্ছেন, শীতের সবজির সরবরাহ বাড়ায় দাম কমছে এবং ক্রেতার সংখ্যাও বাড়ছে।

ডিম ও ব্রয়লার মুরগির বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে। গত কয়েক দিন ধরে ফার্মের ডিমের ডজন বিক্রি হয়েছে ১১৫-১২০ টাকায়। তবে পাইকারি বাজারে দাম বাড়ায় আবারও ডজনপ্রতি ১৩০ টাকায় ওঠার আশঙ্কা রয়েছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৫০-১৭০ টাকায় অপরিবর্তিত আছে।

২১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন