সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

রায়পুরে ৩৫৯ তুলেও হারল ভারত, সব দোষ টস হার আর শিশিরের!

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর, ২০২৫ ৫:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রায়পুরে দ্বিতীয় ওয়ানডেতে রানের পাহাড় গড়েও জয় এলো না ভারতের। বুধবার শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ উইকেটে হেরে সিরিজে সমতা করেছে স্বাগতিকরা।

ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক কেএল রাহুল দায় চাপিয়েছেন টস হার ও রাতের শিশিরের ওপর, পাশাপাশি স্বীকার করেছেন শেষ দিকে ব্যাটিং ব্যর্থতার কথাও।

৩৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে দক্ষিণ আফ্রিকা। এডেন মারক্রামের ১১০ রানের সেঞ্চুরি, ম্যাথিউ ব্রিটজকের ৬৮ এবং ডিওয়াল্ড ব্রেভিসের ৫৪ রানে ভর করে ৪ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা। ভারতের মাটিতে এটি দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রান–তাড়ার রেকর্ড।

এর আগে প্রথম ইনিংসে দুর্দান্ত শুরু পায় ভারত। বিরাট কোহলি (১০৮) ও রুতুরাজ গায়কোয়াড়ের (১০৫) ১৯৫ রানের জুটিতে ৩ উইকেটে ২৮৪ রান তুলেছিল দল। সেখান থেকে স্কোর ৩৮০-৪০০ পর্যন্ত যাওয়ারই সম্ভাবনা ছিল। কিন্তু শেষ ১১ ওভারে মাত্র ৭৪ রান যোগ করতে পারে ভারতীয় ব্যাটাররা। শেষ পাঁচ ওভারে আসে মাত্র ৪১ রান-যা ম্যাচের গতিপথ পাল্টে দেয়।

হার্দিক পাণ্ডিয়া ও অক্ষর প্যাটেলকে ছাড়াই খেলতে হওয়ায় ফিনিশারের দায়িত্ব পড়ে রাহুল, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটনের ওপর। ওয়াশিংটন ৮ বলে করেন মাত্র ১ রান, জাদেজা ২৭ বলে ২৪-যা রানের গতি থামিয়ে দেয়।

ম্যাচ শেষে রাহুল বলেন, ‘শিশিরের কারণে দ্বিতীয় ইনিংসে বল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। টসও এখানে বড় ভূমিকা রেখেছে। তবু ব্যাটিংয়ে আমরা অতিরিক্ত ২০-২৫ রান তুলতে পারলে পরিস্থিতি কিছুটা বদলাতে পারত।’

নতুন নিয়ম অনুযায়ী ৩৪ ওভারের পর দুইটি ব্যবহৃত বলের মধ্যে মাত্র একটি পরিবর্তন করার অনুমতি থাকায় কুলদীপ যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। ফলে শুরু থেকেই লাইন-লেন্থ ধরে রাখা কষ্টসাধ্য হয়ে পড়ে ভারতীয় বোলারদের জন্য।

টানা ২০তম টস হারের হতাশা নিয়ে মাঠ ছাড়লেও শেষ ম্যাচে সিরিজ জয়ের লড়াইয়ে ফিরতে মরিয়া ভারত।

২৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন