সর্বশেষ

গণমাধ্যম

ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভোটগ্রহণ চলছে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ ৭:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)- এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে চলছে।

সেগুনবাগিচায় ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এম এ আজিজ। এবার মোট ১,৯৫২ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।


সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু সালেহ আকন, মো. রোকন-উজ-জামান, মুরসালিন নোমানী ও তৌহিদুল ইসলাম মিন্টু।

সহ-সভাপতি পদে লড়ছেন হালিম মোহাম্মদ ও মেহদী আজাদ মাসুম।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহমুদুল হাসান, মঈনুল আহসান ও মাইনুল হাসান সোহেল।

যুগ্ম সম্পাদক পদে মো. জাফর ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিয়াজ মাহমুদ সোহেল ও সাখাওয়াত হোসেন সুমন।

সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আকতারুজ্জামান, এম এম জসিম, মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), সাঈদ শিপন, সোলাইমান সালমান ও সুশান্ত কুমার সাহা।

দফতর সম্পাদক পদে মো. রাশিম (রাশিম মোল্লা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নারী বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জান্নাতুল ফেরদৌস পান্না ও নার্গিস জুঁই।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে রয়েছেন দেলোয়ার হোসেন মহিন ও মাহমুদ সোহেল।

ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওমর ফারুক রুবেল ও মাকসুদা লিসা।

সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মনোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আপ্যায়ন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী আমিনুল হক ভূইয়া ও মো. সলিম উল্লা (এস ইউ সেলিম)।

কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য (৭টি পদ)
এই সাতটি পদের জন্য লড়ছেন- মোহাম্মদ নঈমুদ্দীন, আল-আমিন আজাদ, আলী আজম, মো. মাহফুজুর রহমান, মো. আব্দুল আলীম, মো. আকতার হোসেন, মো. মাজাহারুল ইসলাম, মো. রেজাউর রহিম, সুমন চৌধুরী ও সৈয়দ আখতার সিরাজী।

২০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন