সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
রাজনীতি

তফসিলের আগেই উপদেষ্টাদের পদত্যাগের সম্ভাবনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ২:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ঘোষণা হতে পারে।

তফসিল ঘোষণার আগেই অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা-স্থানীয় সরকার ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত একাধিক সূত্র জানিয়েছে, নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যেই এই দুই উপদেষ্টা পদ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। মাহফুজ আলম আগামী ৪ বা ৫ ডিসেম্বরের মধ্যে পদত্যাগ করতে পারেন। তার আগে বা পরে কয়েক দিনের ব্যবধানে পদত্যাগ করতে পারেন আসিফ মাহমুদ।

সম্প্রতি আসিফ মাহমুদ ঢাকা-১০ আসনে ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্ত করেছেন এবং ঢাকাতেই নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন। নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতিও নিচ্ছেন তিনি।

অন্যদিকে, গত দুই মাস ধরে পদত্যাগের সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তবে তিনিও নির্বাচনে অংশ নিতে পদ ছাড়ার সিদ্ধান্তের দিকে ঝুঁকছেন বলে জানা গেছে।

আসিফ মাহমুদের পদত্যাগের পর কোন রাজনৈতিক দলে যোগ দেবেন- এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তিনি আপাতত স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ের প্রস্তুতি নিলেও বিএনপি বা গণঅধিকার পরিষদে যুক্ত হওয়ার সম্ভাবনাও উড়ানো যাচ্ছে না। এনসিপির সঙ্গে তাঁর একধরনের বিরোধ তৈরি হওয়ায় সেই দলটিতে যোগদান প্রায় অনিশ্চিত বলেই দলীয় সূত্র নিশ্চিত করেছে।

তরুণদের বৃহত্তর ঐক্য গড়ার উদ্যোগ ব্যর্থ হওয়া এবং এনসিপির সহযোগী সংগঠনের সঙ্গে মতপার্থক্যের কারণে দলটির নেতাদের থেকে দূরত্ব তৈরি হয়েছে বলে ঘনিষ্ঠজনরা জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে বিএনপি ও গণঅধিকার পরিষদসহ কয়েকটি দলের সঙ্গে তার আলোচনা হয়েছে বলেও জানা গেছে।

ঢাকা-১০ আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। রাজনৈতিক অঙ্গনে ধারণা করা হচ্ছে, আসন সমঝোতার ভিত্তিতে আসিফ মাহমুদ এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

অন্যদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগের পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তেই সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। লক্ষ্মীপুর-১ আসনে শাপলাকলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। পদত্যাগের পরে দলটির গুরুত্বপূর্ণ কোনো পদেও তাকে দেখা যেতে পারে।

১৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন