সর্বশেষ

জাতীয়হাদীকে হত্যাকারী ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার : পশ্চিমবঙ্গ পুলিশ
ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশযশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ ১ ব্যক্তি আটক
ছাতকে ব্যবসায়ীর ৪১ লাখ টাকা নিয়ে ২ অংশীদার উধাও
টেকনাফে জেলের জালে ধরা পড়ল ২২.৫ কেজির কোরাল মাছ
ডুমুরিয়ায় সার্বজনীন মহানামযজ্ঞে ভারতের সহকারী হাই কমিশনারের পরিদর্শন
মিরকাদিম পৌরসভায় নবনির্বাচিত এমপি ও জেলা প্রশাসকের সঙ্গে পরিচিতি সভা
সাতক্ষীরায় বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: দ্রুত টিআরএম বাস্তবায়নের দাবি
কুসিক পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ইউসুফ মোল্লা টিপু
সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন
কুয়াকাটায় শ্রমিক দল নেতার সংবাদ সম্মেলন
পিরোজপুরে গলাকাটা ও মাথাবিহীন লাশ উদ্ধার, একজন গ্রেফতার
বিশ্বের সবচেয়ে বৃহৎ কড়াইতে এক লাখ মানুষের ইফতারি আয়োজন
বদ আকিদা ঈমানের পূর্ণতার পথে বড় অন্তরায়: মাওলানা নেছারুদ্দীন
নেত্রকোনায় বিএনপি নেতার বিরুদ্ধে সরকারী জায়গা দখলের অভিযোগ
গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, দুইজন গুরুতর আহত
সোনাইমুড়ীতে হেযবুত তওহীদের ২ সদস্য হত্যার বিচার হয়নি: সংবাদ সম্মেলনে অভিযোগ
গাইবান্ধা শহর পুলিশ ফাঁড়িতে পুলিশের জুয়া খেলার ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন
রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক, গ্রেপ্তার ২
চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা
তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছি : পানিসম্পদ মন্ত্রী
সিলেটে গলায় রামদা ঠেকিয়ে দুই লাখ টাকা ছিনতাই, নগরজুড়ে আতঙ্ক
হাও‌রের বাঁধের কা‌জে অ‌নিয়ম, প্রতিবা‌দে অবস্থান কর্মসূ‌চি
খাল খনন কর্মসূচি কৃষি ও মৎস্যে বিপ্লব ঘটাবে: ডিসি জাহিদুল ইসলাম
জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর
জামালপুরে শুরু হলো বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ
চট্টগ্রামে আবার চালু হচ্ছে স্মার্ট স্কুল বাস সেবা
কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের কূপ-৫ উদ্বোধন, প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট যুক্ত
টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নওগাঁয় আলুর দাম ক্রমশ কমছে, কৃষকের দুশ্চিন্তা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এমপি’র নেতৃত্বে খাল পরিষ্কার অভিযান
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
সারাদেশ

দৌলতপুরে হাইব্রিড তুলা চাষে কৃষকদের মুখে হাসি

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ ৭:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সম্প্রতি দৌলতপুরে তুলা চাষের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। হাইব্রিড ও উচ্চফলনশীল জাতের তুলা চাষের কারণে ফলন বৃদ্ধি পেয়েছে, আর বাজারদরও কৃষকদের পক্ষে অনুকূলে থাকায় তুলা এখন লাভজনক ফসল হিসেবে ধরা হচ্ছে।

তুলা উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে চাষিরা নিয়মিত প্রশিক্ষণ ও সহায়তা পাচ্ছেন। জেলার দৌলতপুর, মিরপুর ও ভেড়ামারায় এই মৌসুমে মোট ২,৪৫০ হেক্টর জমিতে তুলা চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, যার মধ্যে ২,৪৩৪ হেক্টর জমি ইতোমধ্যেই অর্জিত হয়েছে। কৃষি প্রণোদনার আওতায় ২,০৫০ জন চাষিকেও সহায়তা দেওয়া হয়েছে।

দৌলতপুরে একসময় তামাক চাষের প্রাধান্য থাকলেও এখন তার স্থান নিয়েছে তুলা। স্থানীয় কৃষকরা রুপালি-১, হোয়াইট গোল্ড ১ ও হোয়াইট গোল্ড ২ হাইব্রিড জাতের তুলা চাষ করে বিঘাপ্রতি ১৫-১৭ মণ ফলনের আশা করছেন। ধর্মদহ গ্রামের চাষি মোস্তাক আহমেদ জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে এবছর কয়েকবার বীজ বপন করতে হয়েছে। সার ও কীটনাশকের দামও প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় প্রতি বিঘায় খরচ হচ্ছে প্রায় ২০ হাজার টাকা।

নাহারুল ইসলাম জানান, তুলা চাষে ৭-৮ মাস সময় লাগে, তবে বিঘাপ্রতি ১৫-১৭ মণ ফলনের আশা করছেন। তিনি বলেন, 'গত বছর প্রতি মণ তুলা ৪ হাজার টাকায় বিক্রি করেছি। এবার দাম আরও বাড়ানোর আশা করছি।'

কুষ্টিয়া তুলা উন্নয়ন কর্মকর্তা শেখ আল মামুন জানিয়েছেন, দৌলতপুরে তুলা চাষির সংখ্যা জেলায় সবচেয়ে বেশি। হাইব্রিড উচ্চফলনশীল জাতের তুলা চাষে কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন, ফলে তুলা আবাদ আরও বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, 'তুলা চাষের এই সম্প্রসারণ দৌলতপুরের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।'

৩০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন