সর্বশেষ

জাতীয়অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজিরোধে কঠোর ব্যবস্থা : রবিউল আলম
পানি সম্পদ মন্ত্রণালয় জিরো টলারেন্স ঘোষণা, খাল পুনঃখননের উদ্যোগ
মাদক নির্মূল ও নদী দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ: ভূমি প্রতিমন্ত্রী
১৩ মাসে উৎপত্তি ৩২টি — বড় ভূমিকম্পনের আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা
শুল্ক কমলেও বাজারে স্বস্তি নেই, ১২ কেজি এলপিজি ১,৮৫০ টাকায় বিক্রি
সারাদেশঠাকুরগাঁওয়ে অফিস প্রধানদের সঙ্গে মতবিনিময় করলেন মির্জা ফখরুল
আমি নির্বাচিত না হলে এলাকায় অস্থিরতা তৈরি হতে পারত: নুর
রংপুরে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে টিসিবি পণ্যসহ ডিলার আটক
হিলিতে স্ত্রীর নাক কাটল স্বামী, গণপিটুনি শেষে পুলিশে সোপর্দ
প্রথমবারের মতো নিজ জেলা নাটোরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল
নোয়াখালীর সোনাইমুড়ীতে ডোবা থেকে ২ বছরের শিশুর মরদেহ উদ্ধার
সখিপুরে প্রভাবশালীদের বিরুদ্ধে ওয়ারিশ সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ
নারায়ণগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্সের মৃত্যু
পার্বত্য চট্টগ্রামে নির্বাচন ও নিরাপত্তার দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের সলঙ্গায় বখাটেদের হামলায় ১ নিহত, অন্তত ৫ আহত
আন্তর্জাতিকপাল্টা হামলা শুরু, ইরান থেকে ক্ষেপণাস্ত্র আসার কথা স্বীকার ইসরায়েলের
ইরানে ইসরায়েলের ‘প্রি-এম্পটিভ’ ক্ষেপণাস্ত্র হামলা, দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা
মোবাইল নেটওয়ার্ক ও আকাশসীমা বন্ধ, তেহরান ছেড়েছেন খামেনি
৫ শহরে বিস্ফোরণ, ভয়াবহ প্রতিশোধের প্রস্তুতিতে ইরান
বলিভিয়ায় অবতরণের সময় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ১১
খেলাসেমিফাইনালে খেলতে পাকিস্তানকে কঠিন সমীকরণ মেলাতে হবে
সারাদেশ

ধাক্কা দিয়ে ফেলে দেয়ার ৪ দিন পর কিশোরীর মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর প্রতিনিধি

রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ৯:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরে নিখোঁজের চার দিন পর ১২ বছর বয়সী এক কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

রোববার সকালে ডাকাতিয়া নদী থেকে লাশটি তুলে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পরিবার জানায়, গত বুধবার (১৯ নভেম্বর) বিকেলে বাসা থেকে বের হওয়ার পর থেকে শিশু-মেয়েটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। উদ্ধার হওয়া লাশের পোশাক দেখে তার পরিচয় নিশ্চিত করেন কিশোরীর বাবা।

নৌ পুলিশের উপপরিদর্শক বিল্লাল হোসেন জানান, ১৯ নভেম্বর সন্ধ্যায় চাঁদপুরের পুরানবাজার এলাকায় ট্রলারচালক মনির হোসেন কিশোরীটিকে ধাক্কা দিয়ে মেঘনা নদীতে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনার পর পাশের ট্রলারচালকেরা মনিরকে আটক করে পুলিশে সোপর্দ করেন। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, আজ মেঘনা নদীর পাশ দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদী থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

২২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন