সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

নরসিংদীতে ভূমিকম্পে নিহত ৪, ঘোড়াশালে ব্যাপক ক্ষয়ক্ষতি

নরসিংদী প্রতিনিধি
নরসিংদী প্রতিনিধি

শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫ ১:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীতে শক্তিশালী ভূমিকম্পে চারজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

ধসে পড়েছে নির্মাণাধীন ভবনের অংশ, ফাটল ধরেছে বিভিন্ন স্থাপনায়, ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট- এমনকি আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রও।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকা। ভূমিকম্পের তীব্রতায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, মানুষ দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে থাকে।

নিহতরা হলেন-

১. ওমর (১১), গাবতলী এলাকার দেলোয়ারের ছেলে
২. কাজম আলী (৭৫), মালিতা পশ্চিমপাড়া, চরসিন্দুর ইউনিয়ন
৩. নাসির উদ্দিন (৬৫), ডাঙ্গা কাজিরচর, আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু
৪. ফোরকান (৪০), গআজকিতলা গ্রামের বাসিন্দা, গাছ থেকে পড়ে আহত হয়ে পথে মৃত্যু।

 

নরসিংদী শহরের গাবতলীতে নির্মাণাধীন ছয়তলা ভবনের দেয়াল ধসে নিচের একতলা ঘরের ওপর পড়ে দেলোয়ার, তার ছেলে ওমর ও মেয়ে তাসফিয়া মারাত্মকভাবে আহত হন। হাসপাতালে নেওয়ার পর বাবা-ছেলেকে ঢাকায় স্থানান্তরের পথে মৃত্যু ঘটে।


ঘোড়াশাল বাজার ও আশপাশের এলাকায় বেশ কয়েকটি বাড়ি, এস এ প্লাজা শপিংমল, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফাটল দেখা গেছে।
পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের আঙিনায় মাটি ধসে গেছে বলে জানা গেছে।

দোকানপাটে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। জুতা ব্যবসায়ী আলম মিয়া জানান, ভূমিকম্পে দোকানের সব মালামাল নিচে পড়ে ভেঙে গেছে। মুদি দোকানদার আসলাম মিয়া বলেন, প্রথমে তিনি হামলা মনে করেছিলেন, পরে বুঝতে পারেন ভূমিকম্প হয়েছে।

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনের একটি ট্রান্সফরমারে আগুন লাগলে সেখানে বড় ধরনের ক্ষতি হয়। দুইটি ফায়ার ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিদ্যুৎ সঞ্চালন ব্যাহত হওয়ায় ঘোড়াশাল ও পলাশ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা. গুলশানা কবির জানান, ভূমিকম্পে আহত হয়ে ইতোমধ্যে অর্ধশতাধিক মানুষ চিকিৎসা নিয়েছেন এবং এখনো রোগী এসে ভর্তি হচ্ছেন।

দুপুরে গাবতলী এলাকার ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করেন পুলিশ সুপার মেনহাজুল আলম। তিনি বলেন, জেলা পুলিশ সব ধরনের দুর্যোগে সাধারণ মানুষের পাশে রয়েছে।

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন