সর্বশেষ

জাতীয়দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
আজ জামালপুরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

মিরপুরে মুশফিকের শততম টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ ৩:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যুক্ত হলো নতুন অধ্যায়।

দেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে নিজের ১০০তম টেস্টে মাঠে নেমে অনন্য মাইলফলক স্পর্শ করলেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেটে প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানের বড় জয় পাওয়ায় সিরিজে আগে থেকেই ১–০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। আজকের ম্যাচ ড্র হলেও সিরিজ নিশ্চিত হবে স্বাগতিকদের।

ঐতিহাসিক এই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। পেস আক্রমলে রদবদল এনে বাদ দেওয়া হয়েছে নাহিদ রানা ও হাসান মাহমুদকে। তাদের পরিবর্তে দলে ফিরেছেন গতিময় পেসার ইবাদত হোসেন এবং সৈয়দ খালেদ আহমেদ। গত জুনের পর লাল বলের ক্রিকেটে ফিরছেন ইবাদত।

বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ ও ইবাদত হোসেন।

২১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন