সর্বশেষ

জাতীয়অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজিরোধে কঠোর ব্যবস্থা : রবিউল আলম
পানি সম্পদ মন্ত্রণালয় জিরো টলারেন্স ঘোষণা, খাল পুনঃখননের উদ্যোগ
মাদক নির্মূল ও নদী দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ: ভূমি প্রতিমন্ত্রী
১৩ মাসে উৎপত্তি ৩২টি — বড় ভূমিকম্পনের আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা
শুল্ক কমলেও বাজারে স্বস্তি নেই, ১২ কেজি এলপিজি ১,৮৫০ টাকায় বিক্রি
সারাদেশমোংলা-রামপালে ৪ খাল পুনঃখনন শুরু, দখল না ছাড়লে কঠোর ব্যবস্থা: শেখ ফরিদুল ইসলাম
ঠাকুরগাঁওয়ে অফিস প্রধানদের সঙ্গে মতবিনিময় করলেন মির্জা ফখরুল
আমি নির্বাচিত না হলে এলাকায় অস্থিরতা তৈরি হতে পারত: নুর
রংপুরে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে টিসিবি পণ্যসহ ডিলার আটক
হিলিতে স্ত্রীর নাক কাটল স্বামী, গণপিটুনি শেষে পুলিশে সোপর্দ
প্রথমবারের মতো নিজ জেলা নাটোরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল
নোয়াখালীর সোনাইমুড়ীতে ডোবা থেকে ২ বছরের শিশুর মরদেহ উদ্ধার
সখিপুরে প্রভাবশালীদের বিরুদ্ধে ওয়ারিশ সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ
নারায়ণগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্সের মৃত্যু
পার্বত্য চট্টগ্রামে নির্বাচন ও নিরাপত্তার দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের সলঙ্গায় বখাটেদের হামলায় ১ নিহত, অন্তত ৫ আহত
আন্তর্জাতিকপাল্টা হামলা শুরু, ইরান থেকে ক্ষেপণাস্ত্র আসার কথা স্বীকার ইসরায়েলের
ইরানে ইসরায়েলের ‘প্রি-এম্পটিভ’ ক্ষেপণাস্ত্র হামলা, দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা
মোবাইল নেটওয়ার্ক ও আকাশসীমা বন্ধ, তেহরান ছেড়েছেন খামেনি
৫ শহরে বিস্ফোরণ, ভয়াবহ প্রতিশোধের প্রস্তুতিতে ইরান
বলিভিয়ায় অবতরণের সময় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ১১
খেলাসেমিফাইনালে খেলতে পাকিস্তানকে কঠিন সমীকরণ মেলাতে হবে
সারাদেশ

বেনাপোলে দুই শ্রমিকের পরিবারকে মরণোত্তর সহায়তা প্রদান

শেখ ফারহান সাদাফ, বেনাপোল
শেখ ফারহান সাদাফ, বেনাপোল

সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ৫:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর দুই প্রয়াত শ্রমিকের পরিবারকে মরণোত্তর আর্থিক সহায়তা হিসেবে মোট ১ লাখ টাকা প্রদান করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের কার্যালয় প্রাঙ্গণে এ সহায়তা তুলে দেওয়া হয়।

প্রয়াত শ্রমিক মোঃ জিয়ারুল ইসলাম (বালুন্ডা, বেনাপোল পোর্ট থানা) এবং মোঃ বকতিয়ার রহমানের (বড় আঁচড়া, বেনাপোল পৌরসভা) পরিবারকে শ্রমিক কল্যাণ তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হয়। জিয়ারুল ইসলামের স্ত্রী শাহিনুর আক্তার ও বকতিয়ার রহমানের স্ত্রী রেহেনা বেগম নগদ অর্থ গ্রহণ করেন।

ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তবিবুর রহমান তবি এবং সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী তাঁদের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ ও জিয়াউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেন ও কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামানসহ ইউনিয়নের অন্যান্য শ্রমিক।

শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী বলেন, প্রয়াত শ্রমিকদের পরিবারকে সাহায্যের এ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় এলে শ্রমিকদের জন্য আরও সহায়তা বাড়ানোর সুযোগ তৈরি হবে। পাশাপাশি এই পরিবারগুলো যেন সরকারি অনুদান পায় সে উদ্যোগও নেওয়া হবে।

তিনি বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় অসহায় পরিবারগুলোর নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানান।

ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তবিবুর রহমান তবি বলেন, সাধারণত মরণোত্তর সহায়তা চেক আকারে দেওয়া হয় না, তবে শ্রমিক কল্যাণ তহবিল থেকে প্রয়াত শ্রমিকের পরিবারকে চিকিৎসা ও সন্তানের শিক্ষার সহায়তা হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে।

এই সহায়তার মাধ্যমে দুই পরিবারের প্রতি ইউনিয়নের পক্ষ থেকে সমবেদনা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হলো।

১৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন