সর্বশেষ

জাতীয়বাগেরহাটে মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে ১৪ জন নিহত, আহত বহু
হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশফরিদপুরে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ১৯ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
সিসিক নির্বাচনে বিএনপিতে মনোনয়ন দৌড়, আলোচনায় সামসুজ্জামান জামান
সিলেটের গোলাপগঞ্জে মসজিদে ঢুকে ইমামকে মারধর, আটক ১
কলাপাড়ায় খাস জমি দখল নিয়ে হামলা, নারীর দুই হাত ভাঙার অভিযোগ
বরগুনা সদরে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সমন্বয় সভা অনুষ্ঠিত
বান্দরবানে রোজাদার মানুষের জন্য জাহির’স ইংলিশ কেয়ারের ফ্রি ইফতার
উল্লাপাড়ায় শিমুল ফুলের বাগানে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু
সুনামগঞ্জে শিমুলবাগান রক্ষায় মানববন্ধন, যাদুকাটা নদীতীর কাটার প্রতিবাদ
বিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, স্বস্তিতে নগরবাসী!
কুয়াকাটায় বিপন্ন প্রজাতির বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে স্বস্তির বরষা, দেখা মিলল মৌসুমের প্রথম বৃষ্টির
হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে জামায়াতের দোয়া ও ইফতার
চাঁদপুরে মরা মুরগি ও রক্ত-চর্বি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
মুকসুদপুরে পূবালী ব্যাংকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ ব্যক্তি আটক
ফরিদপুরে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ
শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ মামলায় ছাত্র আন্দোলনের ২ নেতার রিমান্ড
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
জাতীয়

শুধু পরকীয়ায় নয়, আশরাফুলকে হত্যার আরো ভয়ানক তথ্য দিল র‌্যাব

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ ৮:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে নির্মমভাবে হত্যা ও লাশ ২৬ খণ্ড করার ঘটনায় শামীমা আক্তারকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে বেড়িয়ে আসে পরিকল্পিত এই হত্যার পেছনের আরো ভয়ানক তথ্য। আজ শনিবার এসব তথ্য জানায় র‌্যাব-৩।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন শনিবার (১৫ নভেম্বর) কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে জানান, শামীমা হলেন মামলার প্রধান আসামি জরেজুল ইসলামের প্রেমিকা। শামীমা হত্যাকাণ্ডের পরিকল্পনা, ব্ল্যাকমেইলিং ও লাশ গুমের পুরো প্রক্রিয়ায় জড়িত ছিলেন। শামীমাকে ১৪ নভেম্বর কুমিল্লার লাকসাম উপজেলার বড় বিজরা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 

তিনি জানান, শুধু ত্রিভুজ পরকীয়া প্রেমের কারণেই নয় বরং টাকার লোভে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। আশরাফুল হককে হত্যা করে লাশ ২৬ খণ্ড করার আগে প্রচুর ইয়াবা সেবন করে জরেজ। এরপর হিতাহিত জ্ঞানশূন্য হয়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে হত্যা করে। লাশ পাশের ঘরেই রেখে জরেজ ও শামিমা অন্য ঘরে রাত কাটায় এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রধান আসামি জরেজুল ইসলামের প্রেমিকা শামীমা আক্তার কোহিনুরকে (৩৩) আলামতসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতার শামীমা আক্তারের মোবাইল ফোন বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ও জরেজ এক বছরেরও বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। জরেজ তাকে জানায়- তার এক বন্ধুকে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে ১০ লাখ টাকা আদায় করা সম্ভব। এর মধ্যে ৭ লাখ নেবে জরেজ, ৩ লাখ পাবে শামীমা।

পরিকল্পনা অনুযায়ী, ঘটনার এক মাস আগে থেকেই শামীমা নিহত আশরাফুলের সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং ধীরে ধীরে তাকে আকৃষ্ট করেন। নিয়মিত অডিও-ভিডিও কলে কথোপকথনের মধ্য দিয়ে তাদের ঘনিষ্ঠতা বাড়ে।

লে. কর্নেল ফায়েজুল আরেফীন আরও বলেন, ১১ নভেম্বর রাতে ঢাকায় আসার পর জরেজ ও আশরাফুলের সঙ্গে ঢাকার শনির আখড়ার নূরপুর এলাকায় একটি বাসা ভাড়া নেন শামীমা। সেখানে ব্ল্যাকমেইলের উদ্দেশে আশরাফুলকে মালটার শরবতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়। তিনি অচেতন হওয়ার পর জরেজ বাইরে থেকে শামীমা ও আশরাফুলের অন্তরঙ্গ ভিডিও ধারণ করে।


তদন্তে দেখা গেছে, ১১ নভেম্বর রাতে ঢাকার উদ্দেশ্যে রংপুর থেকে রওনা হন ব্যবসায়ী আশরাফুল হক। তিনি জরেজুল ইসলামের সঙ্গে ব্যবসায়িক পাওনা আদায়ের জন্য ঢাকায় আসেন। ১২ নভেম্বর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় পরিবার উদ্বিগ্ন হয়।

১৩ নভেম্বর হাইকোর্ট এলাকায় পানির পাম্প সংলগ্ন দুটি নীল ড্রাম থেকে ২৬ টুকরো করা এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। আঙুলের ছাপ বিশ্লেষণে লাশ শনাক্ত হয়- নিখোঁজ আশরাফুল হকের।

র‌্যাব জানিয়েছে, শামীমা ও জরেজ এক বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক রাখতেন। পরিকল্পনা অনুযায়ী, শামীমা আশরাফুলকে আকৃষ্ট করে ব্ল্যাকমেইল করার ফাঁদে ফেলেন। হত্যার দিন আশরাফুলকে ঘুমের ওষুধ মিশ্রিত শরবত খাওয়ানো হয়। পরে ইয়াবা সেবনের প্রভাবে জড়েজ হাতুড়ি দিয়ে তাকে হত্যা করে। লাশ পাশের ঘরে রেখে শামীমা ও জড়েজ রাত কাটায় এবং শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়।

পরের দিন জরেজ বাজার থেকে দুটি ড্রাম ও চাপাতি এনে লাশ ২৬ খণ্ড করে ড্রামে ভরে বিভিন্ন যানবাহন ব্যবহার করে হাইকোর্ট এলাকায় ফেলে। এরপর তারা সায়েদাবাদে পালিয়ে যায়।

র‌্যাব জানিয়েছে, হত্যার মূল উদ্দেশ্য ছিল অর্থ আদায়। তবে ব্যক্তিগত শত্রুতার বিষয় আছে কি না তা জরেজকে জিজ্ঞাসাবাদে স্পষ্ট হবে। গ্রেফতার শামীমাকে আইনি প্রক্রিয়ার জন্য শাহবাগ থানায় হস্তান্তর করা হবে।

২১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন