সর্বশেষ

সারাদেশ

বান্দরবানে মোটরসাইকেল দুর্ঘটনায় পর্যটক নিহত

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ ৫:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের আলীকদম-থানচি সড়কের গভীর খাদে মোটরসাইকেলসহ পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতের নাম অজয় বড়ুয়া (২৮)।

তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চিপু বড়ুয়ার ছেলে। শুক্রবার দুপুরে সড়কের ১৬ কিলোমিটার অংশের দামতোয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অজয় বড়ুয়া মোটরসাইকেল চালিয়ে থানচিমুখী ছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ গভীর খাদে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. হাসান জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

২১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন