সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পুনর্ব্যক্ত করেছেন যে আগামী জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং তা হবে অবাধ, সুষ্ঠু ও সম্পূর্ণ অংশগ্রহণমূলক।

তবে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত থাকা এবং নির্বাচন কমিশনের নিবন্ধন স্থগিত করার ফলে আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বৈঠকে আসন্ন নির্বাচন ছাড়াও অবৈধ অভিবাসন, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট এবং বিমান–নৌ খাতে সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা হয়।

মুহাম্মদ ইউনূস জানান, ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই প্রায় সম্পন্ন এবং ভোটারদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। তিনি আশা প্রকাশ করেন, বিপুলসংখ্যক নতুন ভোটার এবার প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবেন- যা গত ১৬ বছরের ‘স্বৈরতন্ত্রের সময়কার কাটাছেঁড়া নির্বাচনে’ সম্ভব হয়নি।

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান ও ‘জুলাই সনদকে’ বাংলাদেশের নতুন সূচনা বলে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি হয়েছে।

বৈঠকে ব্যারোনেস জেনি চ্যাপম্যান অন্তর্বর্তী সরকারের ভূমিকার প্রশংসা করেন এবং জুলাই সনদকে ঘিরে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপকে উৎসাহব্যঞ্জক হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসীদের মাধ্যমে যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থনার অপব্যবহার বাড়ছে, যা উদ্বেগজনক। এ বিষয়ে নিরাপদ ও বৈধ অভিবাসন ব্যবস্থায় সহযোগিতার আহ্বান জানান তিনি।

এর জবাবে প্রধান উপদেষ্টা বলেন, বৈধ পথে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার কাজ করছে এবং অভিবাসন প্রক্রিয়াকে আরও নিরাপদ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় উভয়পক্ষ মানবিক সহায়তা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন। ইউনূস জানান, ক্যাম্পে তরুণ রোহিঙ্গাদের হতাশা বাড়ছে, তাই তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা জরুরি।

এ ছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বঙ্গোপসাগর গবেষণার জন্য যুক্তরাজ্যের একটি গবেষণা জাহাজ কেনা এবং বিমান যোগাযোগ আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়। চ্যাপম্যান জানান, এয়ারবাস ইন্টারন্যাশনালের প্রধান শিগগিরই বাংলাদেশ সফরে আসবেন।

বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এসডিজি–বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক উপস্থিত ছিলেন।

১৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন