সর্বশেষ

জাতীয়

তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, দুইজন আটক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের একটি পরিত্যক্ত বগিতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বগির কিছু অংশ পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে হাতেনাতে দুইজনকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, 'তেজগাঁওয়ে রেললাইনের পাশে থাকা একটি পরিত্যক্ত বগিতে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বগির দুটি সিট পুড়ে যায়। ঘটনাস্থল থেকে দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে।'

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, 'ঘটনাস্থল রেলওয়ে থানার আওতাধীন হলেও, সহায়তার জন্য তেজগাঁও থানা পুলিশকেও পাঠানো হয়েছে।'

২২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন