সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আইন-আদালত

পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ ১১:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পুরোটা বাতিলের দাবিতে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছেন রিট মামলার বাদীপক্ষ।

হাইকোর্ট ওই রায়ে সংশোধনীর কয়েকটি ধারা অবৈধ ঘোষণা করলেও, বাদীপক্ষ এখন পুরো সংশোধনীটি বাতিল চাচ্ছেন।

সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে আইনজীবী শরীফ ভূঁইয়া সোমবার (৩ নভেম্বর) সুপ্রিম কোর্টে এই আপিল দায়ের করেন।

২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা অসাংবিধানিক ঘোষণা করে রায় দেন। এতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের পথ আংশিকভাবে উন্মুক্ত হলেও বাদীপক্ষের দাবি ছিল, পুরো সংশোধনীটি বাতিল করা উচিত ছিল।

আইনজীবী শরীফ ভূঁইয়া বলেন, আমরা রিটে পুরো সংশোধনী বাতিলের আবেদন করেছিলাম। কিন্তু হাইকোর্ট আংশিকভাবে রায় দেওয়ায় তত্ত্বাবধায়ক ব্যবস্থার কিছু জটিলতা রয়ে গেছে। যেমন, প্রধান উপদেষ্টার শপথের বিধানটি এখনো ফিরে আসেনি।

বদিউল আলম মজুমদার বলেন, পঞ্চদশ সংশোধনীতে আইনগত ও পদ্ধতিগত ত্রুটি রয়েছে। তাই পুরো সংশোধনী বাতিলের দাবি নিয়ে আমরা আপিল করেছি।

২০১১ সালে জাতীয় সংসদ সংবিধানের ৫৪টি ধারা, অনুচ্ছেদ ও উপধারায় সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন করে পঞ্চদশ সংশোধনী পাস করে।

হাইকোর্টের রায়ে সংশোধনীর ২০ ও ২১ ধারা- যেগুলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির সঙ্গে সম্পর্কিত- অসাংবিধানিক ঘোষণা করা হয়। একই সঙ্গে সংবিধানে যুক্ত ৭(ক), ৭(খ) ও ৪৪(২) অনুচ্ছেদও বাতিল করা হয়।

রায়ে আদালত আরও উল্লেখ করে, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ১৪২ অনুচ্ছেদ থেকে গণভোটের বিধান বাতিল করা হয়েছিল, যা সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী। ফলে সংশোধনীর ৪৭ ধারা বাতিল ঘোষণা করে আদালত দ্বাদশ সংশোধনীর সময়কার ১৪২ অনুচ্ছেদ পুনর্বহাল করে।

তবে আদালত পর্যবেক্ষণে জানায়, পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল করা হয়নি। অন্য ধারাগুলোর বিষয়ে ভবিষ্যতে জনগণের মতামতের ভিত্তিতে জাতীয় সংসদ প্রয়োজনীয় সংশোধন বা পরিবর্তন আনতে পারবে।

২০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন