সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

ঐতিহাসিক জয়! নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন ভারত

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ ৫:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস গড়ল ভারত। নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট জিতেছে হারমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল।

টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। ভেজা মাঠের সুবিধা কাজে লাগিয়ে ভারতকে অল্প রানে আটকে রাখার পরিকল্পনা ছিল তার। কিন্তু দুই ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা শুরুতেই সেই পরিকল্পনা ভণ্ডুল করে দেন। উদ্বোধনী জুটিতে মাত্র ১৭.৩ ওভারে ১০৪ রান তুলে ফেলেন তারা। মান্ধানা ৮টি চারে ৪৫ রান করে ফিরলেও শেফালি ঝড়ো ব্যাটিং চালিয়ে যান। জেমিমাহ রদ্রিগেজকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন তিনি। তবে সেঞ্চুরির ১৩ রান আগে ৮৭ রানে থামেন শেফালি, যার ইনিংসে ছিল ৭ চার ও ২ ছক্কা।

মাঝে হারমনপ্রীত কৌর (২০) ও আমানজোত কৌর (১২) দ্রুত ফিরলেও শেষ দিকে দীপ্তি শর্মা ও রিচা ঘোষের জুটি ভারতকে বড় সংগ্রহ এনে দেয়। দুজন মিলে মাত্র ৩৫ বলে যোগ করেন ৪৭ রান। রিচা ৩ চার ও ২ ছক্কায় ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন, আর দীপ্তি ৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে শেষ বলে রান আউট হন। নির্ধারিত ৫০ ওভারে ভারত থামে ৭ উইকেটে ২৯৮ রানে। দক্ষিণ আফ্রিকার হয়ে আয়াবোঙ্গা খাকা ৩টি উইকেট নেন ৫৮ রান খরচায়।

২৯৯ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ভালোভাবেই লড়াই শুরু করে। অধিনায়ক লরা উলভার্ট একাই লড়াই চালিয়ে যান এবং সেঞ্চুরি পূর্ণ করে জয়ের আশা জাগান। কিন্তু ৪২তম ওভারে দীপ্তি শর্মার বলে আমানজোত কৌরের অবিশ্বাস্য ক্যাচে ১০১ রানে আউট হলে ম্যাচের গতিপথ ঘুরে যায়। এরপর দ্রুতই ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস, ২৪৬ রানে অলআউট হয়ে শেষ হয় তাদের স্বপ্ন।

বল হাতে ৫ উইকেট নিয়ে দীপ্তি শর্মা ভারতের ঐতিহাসিক জয়ের নায়িকা হন। তাকে যোগ্য সঙ্গ দেন শেফালি ভার্মা, যিনি ব্যাট হাতে ঝড় তোলার পর বলেও নেন ২ উইকেট।

২০০৫ ও ২০১৭ সালের ফাইনালে হারার পর অবশেষে কাঙ্ক্ষিত সেই শিরোপা জিতে নতুন ইতিহাস গড়ল ভারতীয় নারী ক্রিকেট দল।
 

১৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন