সর্বশেষ

জাতীয়বিএনপি ক্ষমতায় যাওয়ার পর দেশের ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিযোগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ
ঢাকা উত্তর–দক্ষিণসহ ছয় সিটিতে প্রশাসক নিয়োগ
সারাদেশকুষ্টিয়ায় রমজানকে ঘিরে ক্যারম ও টিভি বন্ধের নির্দেশ এমপির
সাবেক এমপি নজরুল ইসলামকে কেসিসি'র পূর্ণকালীন প্রশাসক পদে নিয়োগ
মানিকগঞ্জে বিশেষ উন্নয়ন পরিকল্পনা জানালেন মন্ত্রী আফরোজা
নারায়ণগঞ্জ সিটিতে নতুন প্রশাসক সাখাওয়াত হোসেন খান
চুয়াডাঙ্গায় এমপি মাসুদের নিজ হাতে রাস্তা পরিস্কার ও ডাস্টবিন স্থাপন
গোপালগঞ্জে কথিত সাংবাদিকের বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন
শিবচরে নবনির্বাচিত এমপির সাথে কর্মকর্তাদের মতবিনিময় সভা
গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য সংঘর্ষে ১ নিহত, আহত ১৪
কুষ্টিয়ার পদ্মার চরাঞ্চলের সন্ত্রাসী নেতা ‘শরিফ কাইগী’ গ্রেপ্তার
ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর
দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক গ্রেপ্তার, মোট আটক ২৩
রমজানে নির্দেশনা উপেক্ষা, রাজশাহীর দুই স্কুলে চলছে ক্লাস
গফরগাঁওয়ে টিনশেড মসজিদে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা
যমুনা সেতুর টোল প্লাজায় ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন উদ্ধার, আটক ১
পটুয়াখালী কুয়াকাটায় অনুষ্ঠিত হলো ফিশনেট প্রকল্পের বার্ষিক সাধারণ সভা
নড়াইল-এ আধিপত্যের দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ, পিতা-পুত্রসহ নিহত ৪
দিনাজপুরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল এক ব্যবসায়ীর
দৌলতপুর সীমান্তে ভারতীয় চকলেট বাজি উদ্ধার, আটক ২
গ্রীন-ক্লিন সিটি গড়ার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান
আন্তর্জাতিকআফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, সম্পর্কে নতুন করে উত্তেজনা
খেলাভারত-মাঠে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি সুপার এইটের শুরুতে
অর্থনীতি

এফবিসিসিআইয়ের নির্বাচন অচলাবস্থায়, নতুন প্রশাসক নিয়োগ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২ নভেম্বর, ২০২৫ ৬:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এক বছরেরও বেশি সময় ধরে নেতৃত্বশূন্য রয়েছে।

নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব হস্তান্তরের জন্য সরকারি প্রশাসক নিয়োগের পরও এখনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

গত ১০ সেপ্টেম্বর সাবেক প্রশাসক হাফিজুর রহমানের মেয়াদ শেষ হওয়ার পর পদটি শূন্য ছিল। দেড় মাসের অপেক্ষার পর বাণিজ্য মন্ত্রণালয় নতুন করে অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খানকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। তবে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি।

এফবিসিসিআইয়ের নির্বাচনী প্রক্রিয়া দীর্ঘসূত্রতার মধ্যে পড়েছে। নির্বাচন বোর্ড পুনর্গঠন, নির্বাচনী বিধিমালা সংশোধন এবং প্রতিদ্বন্দ্বিতার সুযোগ, মনোনীত পরিচালক প্রথা বাতিলসহ বিভিন্ন বিষয় নিয়ে ব্যবসায়ীরা উচ্চ আদালতে চারটি রিট মামলা করেছেন। সাবেক কর্মকর্তারা জানান, এই জটিলতা বিনা বাধায় কাটানো সম্ভব নয়।

সংগঠনের নির্বাচনে অংশগ্রহণের জন্য কয়েকজন ব্যবসায়ী ইতিমধ্যেই প্রচারণা শুরু করেছেন। তাদের মধ্যে রয়েছেন বস্ত্রকলমালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি শওকত আজিজ, সাবেক সহসভাপতি মীর নিজাম উদ্দিন আহমেদ, সাবেক প্রথম সহসভাপতি মোহাম্মদ আলী, সাবেক পরিচালক পারভেজ সাজ্জাদ আক্তার এবং বাংলাদেশ সিএনজি যন্ত্রপাতি আমদানিকারক সমিতির সভাপতি জাকির হোসেন।

সাবেক সহসভাপতি মীর নিজাম উদ্দিন আহমেদ বলেন, দীর্ঘদিন নেতৃত্বহীন থাকার কারণে সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষার কোনো জায়গা নেই। দেশের ব্যবসা-বাণিজ্য এগিয়ে নিতে হলে দ্রুত নির্বাচন এবং তদনুসারে বাণিজ্য সংগঠন বিধিমালার সংশোধন প্রয়োজন।

গত বছরের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর মাহবুবুল আলম সভাপতি পদ থেকে পদত্যাগ করেন। এরপর ১১ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় প্রশাসক হিসেবে মো. হাফিজুর রহমানকে দায়িত্ব দেন। ১২০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত পর্ষদে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়েছিল। নতুন বিধিমালার আলোকে নির্বাচন বোর্ড গঠন করা হলেও মামলার কারণে নির্বাচন স্থগিত রয়েছে।

এফবিসিসিআইয়ের ফেডারেশন ভবনে প্রশাসক না থাকায় ব্যবসায়ীদের আনাগোনা কমে গেছে। নতুন প্রশাসক দায়িত্ব গ্রহণের পর দ্রুত নির্বাচন আয়োজন এবং নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ করতে উদ্যোগ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

১৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন