সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

জুলাই সনদ বাস্তবায়নে চূড়ান্ত সুপারিশ প্রস্তুত, হস্তান্তর আজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ ৫:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে প্রস্তুত করা চূড়ান্ত সুপারিশপত্র অন্তর্বর্তী সরকারের কাছে হস্তান্তর করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে এই সুপারিশ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।


এর আগে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে যমুনা ভবনে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

সমাপনী বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের গঠন থেকে শুরু করে সুপারিশ চূড়ান্ত করা পর্যন্ত পুরো প্রক্রিয়ার দলিল, ভিডিও, অডিও, ছবি ও চিঠিপত্র সংরক্ষণের ওপর গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “এগুলো আমাদের জাতীয় ইতিহাসের মূল্যবান সম্পদ। প্রজন্মের পর প্রজন্ম যেন জানে, কোন প্রেক্ষাপটে কীভাবে এই সিদ্ধান্তগুলো এসেছে, সে জন্য সব তথ্য সংরক্ষণ ও উন্মুক্ত রাখা প্রয়োজন।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “কমিশনের সব বৈঠকের নথি, ছবি, টেলিভিশন আলোচনার ভিডিও—সবকিছু শ্রেণিবদ্ধভাবে সংরক্ষণ করতে হবে। এগুলো ভবিষ্যতের গবেষণা ও রাজনৈতিক আলাপের জন্য চিরস্থায়ী দলিল হিসেবে কাজ করবে।”

বৈঠকে কমিশনের সদস্যরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পাশাপাশি অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নেও সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান।

কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি রচনায় কাজ করেছে। রাজনৈতিক দল, আইনজ্ঞ, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের মতামতের ভিত্তিতেই জুলাই সনদের বাস্তবায়ন পরিকল্পনা তৈরি হয়েছে।”

তিনি আরও যোগ করেন, “চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের তিনটি মূল দায়িত্বের একটি ছিল কাঠামোগত সংস্কার। সেই সংস্কারের রূপরেখা তৈরি করাই ছিল আমাদের দায়িত্ব। রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কারের আগ্রহ স্পষ্ট ছিল, যা আমাদের কাজে সহায়ক হয়েছে।”

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, “গণঅভ্যুত্থানে এত প্রাণ বিসর্জনের পর জনগণ এখন প্রকৃত পরিবর্তন দেখতে চায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের সাহসী ও আন্তরিক পদক্ষেপ দরকার।”

কমিশন সদস্য বিচারপতি এমদাদুল হক মন্তব্য করেন, “রাজনৈতিক দলগুলোর ঐক্য ও আন্তরিকতা কমিশনের আলোচনাতেও প্রতিফলিত হয়েছে, যা একটি ইতিবাচক দৃষ্টান্ত।”

পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ আশা প্রকাশ করেন, “ভবিষ্যতেও রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধরনের সৌহার্দ্য বজায় থাকবে।”

দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান বলেন, “জুলাই সনদের পাশাপাশি দুদক সংস্কারেও সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জানান, “শহীদ পরিবারের সদস্যরা সংস্কার নিশ্চিত না হলে তাদের প্রিয়জনদের ত্যাগ বৃথা মনে করবেন বলে জানিয়েছেন। তাই এই বাস্তবায়ন এখন সময়ের দাবি।”

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হবে ৩১ অক্টোবর। তবে কমিশনের সদস্যরা জানিয়েছেন, সরকারের প্রয়োজন হলে তাঁরা নাগরিক হিসেবে ভবিষ্যতেও সহযোগিতা করতে প্রস্তুত।

২৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন