সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

সকলের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের প্রস্তুতি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ ৫:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অন্তর্বর্তী সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে।

এ বেতন কাঠামোর মাধ্যমে সরকারি খাতের বেতনের পাশাপাশি এবার বেসরকারি খাতের চাকরিজীবীদের বেতনের বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে বলে জানা গেছে। ব্যবসায়ীদের অন্যতম শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-র মহাসচিব মো. আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।

এফবিসিসিআই বলছে, তারা ইতোমধ্যেই বেতন কমিশনে জমা দেওয়ার জন্য বেসরকারি খাতের বেতন কাঠামো নিয়ে প্রস্তাবনা তৈরি করছে, যা খুব দ্রুত কমিশনের কাছে জমা দেওয়া হবে। তিনি বলেন, “সর্বনিম্ন বেতন মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা হওয়া উচিত যাতে কর্মীরা মানবিক জীবন-জীবিকা নির্বাহ করতে পারেন।”

সরকার গত কয়েকদিন আগে এক তথ্য বিবরণীতে জানিয়েছে, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্য একটি ন্যায়সংগত ও কার্যকরী বেতন কাঠামো তৈরির লক্ষ্যে গঠিত বেতন কমিশনের কাজ এখন দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে সাধারণ মানুষের মতামত সংগ্রহের জন্য চারটি অনলাইন প্রশ্নমালা প্রস্তুত করা হয়েছে, যার ভিত্তিতে পর্যালোচনা চলছে। আগামী নির্ধারিত সময়ে কমিশন তাদের প্রতিবেদন দাখিল করবে।

সরকারি খাতে বেতন প্রায় দ্বিগুণ বৃদ্ধির সুপারিশও করা হচ্ছে বলে জানা গেছে। বেসরকারি খাতের বেতন কাঠামোর ক্ষেত্রে মালিক ও শ্রমিকের সম্পর্ক, সুযোগ-সুবিধা এবং অন্যান্য বাস্তব বিষয় বিবেচনায় নেওয়া হবে।

এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর আরও বলেন, “আমরা চাই সরকারি ও বেসরকারি খাত নির্বিশেষে নাগরিকের মানবিক মর্যাদা অক্ষুন্ন রাখা হোক। মানুষের পরিবারের চার সদস্যসহ ন্যূনতম জীবনযাপনের জন্য প্রয়োজনীয় অর্থ বেতন হিসেবে নিশ্চিত করতে হবে। এটি কোনো বিলাসবহুল জীবনযাত্রার জন্য নয়, বরং মৌলিক জীবনের দাবির জন্য।”

তিনি সতর্ক করে বলেন, “যদি বেতন কাঠামো মানবিক মূল্যবোধের বাইরে যায়, তবে তা বৈষম্য ও দুর্নীতির জন্ম দেবে।”

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন