সর্বশেষ

জাতীয়দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশআজ জামালপুরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

প্রাণসায়ের খাল রক্ষায় সাতক্ষীরা ইয়ুথ অ্যালায়েন্সের ৭ দফা দাবি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ ৭:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার ঐতিহ্যবাহী প্রাণসায়ের খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে সাত দফা দাবি জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সাতক্ষীরা ইয়ুথ অ্যালায়েন্স।

মঙ্গলবার সকালে শহরের সুলতানপুরে আজাদী সংঘ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব দাবি তুলে ধরা হয়।

সংগঠনের সভাপতি মুশফিকুর রহমান লিখিত বক্তব্য পাঠ করে জানান, ব্রিটিশ আমলে স্থানীয় জমিদার প্রাণনাথ রায়চৌধুরীর উদ্যোগে ১৮৬০-৬৫ সালের মধ্যে খালটি খনন করা হয়। একসময় এটি মরিচ্চাপ ও বেতনা নদীর সঙ্গে সংযুক্ত হয়ে নৌযান চলাচল, কৃষি সেচ ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো। তবে বর্তমানে খালটি অবৈধ দখল, বর্জ্য ফেলা, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ এবং দূষণের কারণে প্রায় অকেজো হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, সম্প্রতি খালের পানি প্রবাহ কিছুটা ফিরলেও স্লুইসগেটের কারণে সংযোগ খালগুলো মৃতপ্রায় অবস্থায় রয়েছে। ফলে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, দুর্গন্ধ এবং মশাবাহিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য খাল রক্ষা ও ব্যবস্থাপনায় দ্রুত, কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

সংগঠনের সাত দফা দাবির মধ্যে রয়েছে:

প্রাণসায়ের খালের দুই পাড়ে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন
যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা এবং সবুজ বেষ্টনী নির্মাণ
ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা
অবৈধ দখল উচ্ছেদ ও নিয়মিত মনিটরিং
যুব ও নাগরিক সমাজের অংশগ্রহণে তদারকি কমিটি গঠন
খালের সংযোগ পুনঃস্থাপন এবং জনসচেতনতা তৈরি
দূষণকারী কসাইখানা ও অবৈধ স্থাপনা স্থানান্তর

 

 

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রাণসায়ের খাল শুধু একটি জলাধার নয়, এটি সাতক্ষীরার ইতিহাস, সংস্কৃতি এবং পরিবেশগত ভারসাম্যের প্রতীক। এই খাল পুনরুদ্ধারের মাধ্যমে শহরের জীবনমান, পরিবেশ ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব।

সংগঠনটি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জেলার উপকূলবর্তী শ্যামনগর, কালিগঞ্জ, আশাশুনি ও তালা উপজেলায় নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ চায়। একই সঙ্গে, পানির বাণিজ্যিকীকরণ বন্ধ করে সকলের জন্য পানির অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।

খাল রক্ষায় আগামী ২৩ অক্টোবর নাগরিক কমিটি, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের অংশগ্রহণে একটি ‘মুভমেন্ট কর্মসূচি’ পালনের ঘোষণা দেওয়া হয়। একই দিনে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে সংগঠনের সহ-সভাপতি হোসেন আলী, যুগ্ম সম্পাদক কর্ন বিশ্বাস কেডি, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল এবং সদস্য অর্পণ বসুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

২১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন