সর্বশেষ

রাজনীতি

নির্বাচনে ‘কেয়ারটেকার মডেলে’ অন্তর্বর্তীকালীন সরকার চায় বিএনপি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ ৪:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালনার আহ্বান জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

তিনি বলেন, “নির্বাচনকে অর্থবহ ও গ্রহণযোগ্য করতে এখনই প্রশাসনকে নিরপেক্ষভাবে সাজাতে হবে। বিশেষ করে সেক্রেটারিয়েট, জেলা প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগে যারা ‘ফ্যাসিস্ট সরকারের দোসর’ হিসেবে কাজ করছেন, তাদের অপসারণ করতে হবে।”

বৈঠকে বিএনপির পক্ষ থেকে আরও বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারে দলীয় ব্যক্তিদের কোনো ভূমিকা থাকা উচিত নয়। নতুন নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রেও নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দলে আরও ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমদ।

৩০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন