সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

সুপার ওভারে নাটকীয় হার, ইতিহাসে প্রথমবার 'টাই' করল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ ৪:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
অবিশ্বাস্য এক উত্তেজনায় মোড়ানো ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার ওভারে হেরে গেছে বাংলাদেশ।

তবে তার চেয়েও বড় খবর—এটাই বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে (তিন ফরম্যাট মিলিয়ে) প্রথম টাই ম্যাচ! দীর্ঘ ৮১৩ ম্যাচের যাত্রায় প্রথমবার এমন অভিজ্ঞতার মুখোমুখি হলো টাইগাররা।

মূল ম্যাচে ৫০ ওভারে দুই দলই করে ২১৩ রান। শেষ ওভারে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ৩ রান, হাতে মাত্র ১ বল। নতুন ব্যাটার খারি পিয়েরে তুলে মারেন বল, কিন্তু সহজ ক্যাচটি ধরতে ব্যর্থ হন উইকেটকিপার নুরুল হাসান সোহান। এতে জীবন পেয়ে দুই রান নিয়ে ম্যাচ টাই করেন পিয়েরে ও হোপ।


টাই হওয়া ম্যাচের পর গড়ায় সুপার ওভারে। বাংলাদেশের হয়ে বল করতে আসেন মুস্তাফিজুর রহমান। তার ওভারে ১ উইকেট হারিয়ে ১০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।

জবাবে ব্যাট করতে নামেন সৌম্য সরকার ও সাইফ হাসান। প্রথম বলেই আসে ওয়াইড ও নো বল মিলিয়ে ২ রান; কোনো বৈধ বল না খেলেই স্কোরবোর্ডে উঠে ৪ রান। এরপর প্রয়োজনীয় ৭ রানের জোগান দিতে ব্যর্থ হন সৌম্য, সাইফ ও শান্ত। শেষ পর্যন্ত বাংলাদেশ থামে ৯ রানে, ১ রানে জিতে সিরিজে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের শুরুতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। ওপেনার সাইফ হাসান (১৬) ও হৃদয় (১২) দ্রুত ফিরলে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৪১/২।

শান্ত (১৫) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সফল হননি। এরপর সৌম্য সরকার (৪৫) ও মাহিদুল অঙ্কন (১৭) দায়িত্ব নেওয়ার চেষ্টা করেন, তবে ইনিংস বড় করতে ব্যর্থ হন দুজনই। এরপর নাসুম (০) দ্রুত ফিরলে বিপাকে পড়ে বাংলাদেশ।

তবে শেষ দিকে ঝড় তোলেন রিশাদ হোসেন। মাত্র ১৪ বলে ৩৯ রানের বিধ্বংসী ইনিংসে ৩টি ছক্কা ও ৩টি চার মারেন এই লেগ স্পিনার। মিরাজ অপরাজিত থাকেন ৩২ রানে। সব মিলিয়ে ৫০ ওভারে ৭ উইকেটে ২১৩ রান সংগ্রহ করে টাইগাররা।

জবাবে নেমে শুরুতেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় বলেই নাসুমের শিকার হন ব্র্যান্ডন কিং। এরপর আলিক আথানজে ও কেসি কার্টি গড়েন জুটি, তবে দুজনকেই ফেরান রিশাদ হোসেন।

১৩৩ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সেখান থেকে হাল ধরেন শাই হোপ ও জাস্টিন গ্রেভস। এই জুটি দলের রানের চাকা সচল রাখে, শেষদিকে আকিল হোসেনের সঙ্গেও কার্যকর জুটি গড়েন হোপ।

শেষ ওভারে নাটকীয়তায় পিয়েরে ও হোপ মিলে ম্যাচ টাই করেন। হোপ ৫৩ রানে অপরাজিত থাকেন।


সংক্ষিপ্ত স্কোর:

 

বাংলাদেশ: ৫০ ওভারে ৭ উইকেটে ২১৩ (সৌম্য ৪৫, রিশাদ ৩৯*, মিরাজ ৩২*)। 
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ৯ উইকেটে ২১৩ (হোপ ৫৩*, আথানজে ৩৩, রিশাদ ৩ উইকেট)। 

ফল: ম্যাচ টাই। 
সুপার ওভারে: ওয়েস্ট ইন্ডিজ জয়ী ১ রানে। 

২৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন