সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

ঝিনাইদহে জামায়াতের ৫ দফা দাবিতে র‌্যালি ও স্মারকলিপি পেশ

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ৭:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ র‌্যালি ও স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার (১৩ অক্টোবর) সকালে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি র‌্যালি বের করে জেলা জামায়াত। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর দাবি-সংবলিত একটি স্মারকলিপি জমা দেন দলটির নেতারা।

এর আগে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের ঝিনাইদহ জেলা আমির অধ্যাপক আলী আজম মো. আবু বকর, নায়েবে আমির আব্দুল আলিম, সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি কাজী সহির আহম্মদ, কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর মতিয়ার রহমান, বাইতুল মাল সম্পাদক তাজুল ইসলাম, সদর শাখার আমির ড. হাবিবুর রহমান এবং শহর শাখার আমির অ্যাড. ইসমাইল হোসেন।

বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে অংশগ্রহণমূলক ও সুষ্ঠু করার লক্ষ্যে ফেব্রুয়ারির নির্বাচনের পূর্বেই জুলাই সনদ বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তারা। পাশাপাশি, জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ, “ফ্যাসিস্ট সরকারের” বিরুদ্ধে গণহত্যা ও দুর্নীতির নিরপেক্ষ বিচার দাবি করেন।

১৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন