সর্বশেষ

জাতীয়একক সংখ্যাগরিষ্ঠতার পেয়ে সরকার গঠনের পথে বিএনপি
২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি ১৮১টি, জামায়াতে ইসলামী ৫৫টি, এনসিপি ২টি, গণঅধিকার পরিষদ ১টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
সারাদেশবগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ
রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
আন্তর্জাতিকবেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান
খেলাবার্সেলোনার জালে আতলেতিকোর ৪ গোলের ‘নীরব বিপ্লব’
সারাদেশ

দৌলতপুরে আলাদা অভিযানে অস্ত্র, গুলি ও গাঁজাসহ দুইজন আটক

মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ ৬:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে দেশীয় ও বিদেশি দুটি আগ্নেয়াস্ত্র, গুলি এবং দুই কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে।

অভিযানে আরও তিনজন পালিয়ে গেছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় দৌলতপুর থানা পুলিশ। এসময় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গানসহ মাহাবুল ইসলাম (৫২) নামে একজনকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে। অভিযানের সময় তার ছেলে হিরো (৩২) পালিয়ে যায়।

অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ৬টার দিকে দৌলতপুর উপজেলার হাতিশালা সীমান্ত এলাকায় কুষ্টিয়া ৪৭ বিজিবির মহিষকুন্ডি বিওপির টহল দল অভিযান চালিয়ে ফিরোজ খান (৫৬) নামের এক মাদক কারবারিকে দুই কেজি গাঁজাসহ আটক করে। তিনি ভাগজোত গ্রামের মৃত ফয়েজ মাস্টারের ছেলে। এসময় তার সঙ্গে থাকা হোসেন উদ্দিন (২৫) ও বাবুল (৩০) পালিয়ে যান।

এর আগে, ৮ অক্টোবর রাত ৮টার দিকে ৪৭ বিজিবির চল্লিশ পাড়া বিওপির আওতাধীন আলিমডোবা সীমান্ত এলাকায় টহলের সময় বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, “গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অস্ত্রসহ একজনকে আটক করেছে। এছাড়াও বিজিবির অভিযানে গাঁজাসহ একজনকে আটক এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।”

১৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন