সর্বশেষ

সারাদেশ

পাবনায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের লক্ষ্য ৭ লাখের বেশি শিশু

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ ৬:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
টাইফয়েড প্রতিরোধে দেশব্যাপী টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে পাবনা জেলায় ৭ লাখ ৭৪ হাজার ৮০৯ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত জেলার ২ হাজার ৯৭৭টি শিক্ষা প্রতিষ্ঠানে এই টিকা কার্যক্রম চলবে।

পরবর্তী ধাপে, ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জেলার ১ হাজার ৮৬০টি অস্থায়ী এবং ১৪টি স্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে। এই ক্যাম্পেইনের আওতায় নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এবং ৯ মাস বয়স থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু টিকা নিতে পারবে।

এই তথ্য জানানো হয় বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে জেলা পরিষদের রশিদ হল মিলনায়তনে অনুষ্ঠিত এক পরামর্শমূলক কর্মশালায়। জেলা তথ্য অফিসের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় ‘শিশু কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম’ প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পাবনার সিভিল সার্জন ডা. মো. আবুল কালাম আজাদ। টাইফয়েড টিকাদান কার্যক্রমের তথ্য-উপাত্ত উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. এম রাশীদুল বারী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলামসহ জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা। কর্মশালায় জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরাও অংশ নেন।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, টাইফয়েড একটি গুরুতর পানিবাহিত রোগ এবং সময়মতো টিকা নেওয়ার মাধ্যমে এটি প্রতিরোধ সম্ভব। তাই অভিভাবকদের নির্দিষ্ট সময়ে তাদের সন্তানদের টিকা নেওয়ানোর জন্য আহ্বান জানানো হয়েছে।

২৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন