সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশস্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

শহিদুল আলমকে মুক্ত করতে তুরস্কের সহায়তা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫ ৬:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলি কারাগারে আটক প্রখ্যাত আলোকচিত্রী ও সাংবাদিক শহিদুল আলমকে মুক্ত করতে তুরস্কের সহায়তায় কূটনৈতিক প্রচেষ্টা চলছে।

আজ শুক্রবার সকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে জানানো হয়, তুর্কি কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছে যে, বিশেষ ব্যবস্থায় আজই শহিদুল আলমকে আঙ্কারায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো শতভাগ নিশ্চয়তা দেওয়া হয়নি। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সরকারের প্রেস উইং জানিয়েছে, শহিদুল আলমের আটক প্রসঙ্গে জর্ডান, মিসর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে।


ফেসবুক পোস্টে আরও বলা হয়, ইসরায়েলি কর্তৃপক্ষ শহিদুল আলমকে "অবৈধভাবে" আটক করেছে। তাঁর মুক্তির বিষয়ে দূতাবাসগুলো স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

উল্লেখ্য, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গঠিত ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ সম্প্রতি গাজা অভিমুখে একটি নৌবহর যাত্রা শুরু করে। ইসরায়েলের অবরোধ ভাঙার উদ্দেশ্যে গঠিত এই বহরে ৯টি নৌযান ছিল, যাতে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মীরা অংশ নেন। শহিদুল আলমও ছিলেন এই বহরের যাত্রীদের একজন।

গত বুধবার এই নৌবহরটিতে ইসরায়েলি সেনাবাহিনী আক্রমণ চালায় এবং বহরের সব যাত্রী ও নাবিককে আটক করে নিয়ে যায়। এরপর থেকেই আন্তর্জাতিক মহলে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

২৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন