সর্বশেষ

সারাদেশ

মোহনগঞ্জে মুদি দোকানে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা প্রতিনিধি

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ ৫:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরের উত্তর দৌলতপুর এলাকায় এক মুদি ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতের নাম নারায়ণ পাল (৪০)।

তিনি পৌর শহরের রাউতপাড়া এলাকার নৃপেন্দ্র পালের ছেলে এবং ‘নারায়ণ স্টোর’ নামের মুদি দোকানের মালিক ছিলেন।

পুলিশ জানায়, সোমবার (৬ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে থানার মোড় এলাকায় নিজ দোকানের ভেতর নারায়ণের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে এক ক্রেতা। পরে তিনি আশপাশের লোকজনকে বিষয়টি জানান এবং থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলের আশপাশের দোকান ও ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

২৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন