সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

বিসিবি নির্বাচন: শেষ মুহূর্তে ব্যালট পেপার ছাপাতে হলো নতুন করে

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ ২:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের ঠিক আগের রাতে নাটকীয়ভাবে পরিবর্তন এসেছে ব্যালট পেপারে।

হাইকোর্টের আদেশে স্থগিত হওয়া ১৫টি ক্লাবের কাউন্সিলরদের ভোটাধিকার আপিল বিভাগের আদেশে পুনর্বহাল হওয়ায়, নির্বাচন কমিশনকে নতুন করে ব্যালট ছাপাতে হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ১৫টি ক্লাবের কাউন্সিলরশিপ স্থগিত করেছিল। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা লোকমান হোসেন ভূঁইয়ার করা আবেদনের ভিত্তিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব গতকাল হাইকোর্টের আদেশ স্থগিত করেন। ফলে এসব ক্লাবের প্রতিনিধিরা আজকের নির্বাচনে ভোটাধিকার ফিরে পান।

এই ১৫ ক্লাবের মধ্যে ভাইকিংস ক্লাবের কাউন্সিলর ইফতেখার মিঠু একজন প্রার্থী হওয়ায় তাঁর প্রার্থিতাও বৈধ হয়েছে। এতে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে, যেখানে আগে প্রার্থী ছিল ১৬ জন।

এতে করে নির্বাচন কমিশনকে দ্রুত নতুন ব্যালট তৈরি করতে হয়। এর ফলে আগেই ক্লাব ক্যাটেগরিতে যারা ই-ভোট দিয়েছিলেন, তাঁদের ভোট বাতিল করে পুনরায় ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন।

আজ সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর সোনারগাঁও হোটেলে ভোটগ্রহণ চলবে। ক্লাব ক্যাটেগরিতে সরাসরি ভোট দেওয়ার সুযোগ থাকলেও উল্লেখযোগ্য সংখ্যক কাউন্সিলর ইমেইলের মাধ্যমে ই-ভোট দিয়েছেন বা দিচ্ছেন।

কাঁঠালবাগান গ্রিন ক্রিসেন্ট ক্লাবের কাউন্সিলর ও প্রার্থী মেজর (অব.) ইমরোজ আহমেদ জানান, ‘ব্যক্তিগত কারণে আমি ই-ভোটের জন্য আবেদন করেছিলাম এবং আগেই ভোট দিয়েছিলাম। কিন্তু নতুন প্রার্থী যুক্ত হওয়ায় সেটি বাতিল হয়ে গেছে। এখন আবার ভোট দিতে হবে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘ঢাকায় থেকেই অনেকে ই-ভোট দিয়েছেন শুধুমাত্র একটি নির্দিষ্ট প্যানেলকে ভোট দিতে। শেরাটন হোটেলে আগেই স্ক্যান করা ব্যালট পেপার তৈরি রাখা হয়েছিল।’

রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের কাউন্সিলর ও প্রার্থী আদনান রহমান দীপন জানান, ঢাকার বাইরে কাজ থাকায় তিনিও ই-ভোটের আবেদন করেছেন এবং আজ ই-ভোট দেবেন।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, কাউন্সিলররা ইমেইলে বা সরাসরি ভোট দেওয়ার সুযোগ পান। মোট ১৯২ ভোটারের মধ্যে এবার ৬৩ জন ই-ভোটের জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এদিকে বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ঢাকার ক্লাব ক্রিকেটার্স সংগঠক অ্যাসোসিয়েশনের একটি অংশ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে লিখিত স্মারকলিপি দিয়েছে।

২৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন