সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

গুইমারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯টি দোকান ভস্মীভূত

আল-মামুন, প্রতিনিধি
আল-মামুন, প্রতিনিধি

রবিবার, ৫ অক্টোবর, ২০২৫ ৮:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মার্কেটের ১৯টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (৫ অক্টোবর) রাত প্রায় ১টা ৪৫ মিনিটে ‘হাজ্বী ইসমাইল মার্কেট’-এ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন প্রথমে একটি টায়ারের দোকানে লাগলে মুহূর্তেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে ব্যবসায়ীরা মালামাল সরিয়ে নেওয়ার সুযোগই পাননি। স্থানীয় জনগণের পাশাপাশি বিজিবি সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন। তবে গুইমারা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লাগে, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়ে যায়।

পরে খবর পেয়ে পাশের মাটিরাঙা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে মার্কেটের অন্তত ১৯টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ওসি এনামুল হক জানান, এখনো ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তবে ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের দাবি, গুইমারায় একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা জরুরি হয়ে পড়েছে।

২৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন