সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
ফেবু লিখন

তাহলে নায়িকার বয়স কতো?

ফেরদৌস হাসান
ফেরদৌস হাসান

শনিবার, ৪ অক্টোবর, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
আমি রাগ করলেই বলতো, খুব তো একদিনের বড়ো এতো ভাব নেন কেন!

আমার জন্ম ৩ তারিখ ওর ৪ তারিখ বলে বলতো। দুজনই অক্টোবর। তবে আমি কোন সালের আর ও কোন সালের সেটা বলতো না।

ওকে ওর প্রথম নাটক থেকেই চিনি। তখন বিটিভির যুগ। বিটিভির প্রযোজক আলীমুজ্জামান দুলুভাই যার নাটক করবেন তার স্ক্রিপ্ট তাঁর পছন্দ না। আমাকে দরজা আটকে বললেন রিরাইট করে দে। আমি বলি যার লেখা সে অনুমতি দিলে হাত দেবো। তিনি সামনেই বসেছিলেন। অনুমতি দিলেন। আমি লিখতে বসলাম। জিজ্ঞেস করলাম, নায়ক কে? বললেন দাঁড়া দেখাচ্ছি।

আমি ততক্ষণে লেখায় ডুবে গেছি। বিকেলে রিহার্সাল। মানে আমাকে এর মধ্যেই শেষ করতে হবে। দ্রুত লিখতে হচ্ছে। তখন একজন সালাম দেয়। আমি তাকাই। দুলু ভাই বলেন এই যে তোর নায়ক।
নাকের নিচে গোঁফের সামান্য আভাস, তবে দাড়ি উঠেছে বলে মনে হয় না । এ-তো কমবয়সী! আমি ভাবি এ যদি নায়ক হয়, তাহলে নায়িকার বয়স কতো?

আমার নাম জাহিদ হাসান।
আমি দুলু ভাইয়ের দিকে তাকাই, ভাই এটা কী বাচ্চাদের নাটক?
চড় খাবি, তিনি ক্ষেপে যান।
ভাই ওনার গল্প তো এডাল্ট কিন্তু নায়ক তো কচিকাঁচা!

তোর লেখার কাজ লিখ, ডিরেকশন আমি দেবো তাই মাথা ব্যথা আমার!

নূর হোসেন দিলু ঐ নাটকের সহকারী পরিচালক। তিনি শিস দিতে দিতে প্রবেশ করেন।
চুপ শালা, গর্জে ওঠেন আলীমুজ্জামান।

কিলাইগ্গা, এই দিলু ভাই ডোন্ট কেয়ার টাইপ। আমি তাঁকে ভয় পেতাম। সে পারে না এমন কোনো কাজ নেই। তাঁর হাত খুব চালু। ডেয়ার ডেভিল টাইপ!
জাহিদের বয়স কম বলে রানার পছন্দ হয় নাই, আলীমুজ্জামান বলেন।

অই রানা তুমি যখন বিটিভিতে হাঁদাইছিলা তোমার বয়স কত আছিল? খবরদার কাউকাউ করবা না, তোমার লিখার কাম লিখো!

জি ভাই, জি ভাই... সবাই কে পারলেও এ-ই দিলু ভাইকে মানানোর ক্ষমতা আল্লাহ আমারে দেন নাই। আমি নাটক শেষ করি। বাকিটা ইতিহাস। গুরু আলীমুজ্জামান চিনতে ভুল করেননি। তাঁর সেই সদ্যযুবকই এখন কিংবদন্তি। মহানায়ক!
শুভ জন্মদিন জাহিদ, আমাদের পুলক বাবু।

লেখক: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার
(লেখাটি লেখকের ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে) 

২৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ফেবু লিখন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন