সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

ভাইয়ের অপকর্ম ঢাকতে বান্ধবীকে মিথ্যা মামলা

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার ভাঙ্গুড়ায় এক নারী শিক্ষকের বিরুদ্ধে চুরির মামলা দায়ের নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক।

অভিযোগ উঠেছে, এক বান্ধবীর বাসায় রাত্রীযাপনকালে তার ভাই ঘুমন্ত অবস্থায় ছবি তোলেন ভুক্তভোগী শিক্ষিকার। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানালে উল্টো মিথ্যা চুরির মামলায় তাকে ফাঁসানো হয়, এমন দাবি করেছেন শিক্ষিকা ইফফাত মোকাররমা সানিমুন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পাবনা জেলা জজ আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভুক্তভোগীর আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রাসেল। তিনি জানান, তার মক্কেল একজন পেশাদার শিক্ষক এবং সম্মানিত নাগরিক। ব্যক্তিগত বন্ধুত্বের কারণে তিনি মামলার বাদী তানিয়া হকের বাসায় অবস্থান করছিলেন। সেই সময় রাতের বেলায় বাদীর ভাই তার ছবি তোলে, যা নিয়ে ইফফাত মোকাররমা আপত্তি জানান এবং ছবিগুলো মুছে ফেলতে বলেন।

পরদিন তিনি বিষয়টি আইনগতভাবে দেখার কথা জানিয়ে ঢাকায় ফিরে গিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু এরপরই তানিয়া হক তার বিরুদ্ধে ২৬ লাখ টাকার স্বর্ণালঙ্কার চুরির মামলা দায়ের করেন, যা ভুক্তভোগী পক্ষের দাবি অনুযায়ী একটি সাজানো অভিযোগ।

আইনজীবী রাসেল বলেন, "ঘটনার সময়কার ছবি প্রমাণ করে, বাদীর শরীরে উল্লেখিত স্বর্ণালঙ্কার ছিল না। ফলে এই মামলার ভিত্তি প্রশ্নবিদ্ধ। এছাড়া তদন্ত ছাড়া মামলা গ্রহণের মাধ্যমে পুলিশ পক্ষপাতিত্ব করেছে বলে ধারণা করা হচ্ছে।"

এ বিষয়ে ইফফাত মোকাররমা বলেন, “এই মামলা আমার পেশাগত ও ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে। আমি একজন শিক্ষিকা, সমাজে মুখ দেখানো কঠিন হয়ে গেছে। আমার শিশু সন্তানকেও এর প্রভাব সহ্য করতে হচ্ছে। আমি চাই সুষ্ঠু তদন্ত হোক এবং প্রকৃত সত্য উদঘাটিত হোক।”

ঘটনায় অভিযুক্ত তানিয়া হকের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, “মামলা আইনানুগভাবেই নেওয়া হয়েছে। তদন্ত চলছে, আইনজীবীর দাবিগুলো একতরফা।”

এর আগে আদালত ভুক্তভোগী ইফফাত মোকাররমাকে জামিন দেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

২৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন