সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে ঝুলে পড়ল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি

সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ভূঁইঘরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিং ভেঙে ঝুলে পড়ে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনায় গুরুতর আহত হন মোহর উদ্দিন (৩৫) নামে এক রিকশাচালক। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকটি উচ্চ গতিতে চলছিল। হঠাৎ ফ্লাইওভারে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নিচে ঝুলে পড়ে। এ সময় নিচে থাকা রিকশাচালক মোহর উদ্দিন ট্রাকের নিচে চাপা পড়েন।

প্রথমে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান। তবে ট্রাকে থাকা আরও কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।

ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহায়তা করে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঝুলে থাকা ট্রাকটি সরিয়ে নেওয়া হয়। তবে সড়কে যান চলাচলে বড় কোনো বিঘ্ন ঘটেনি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ট্রাকটি যাতে নিচে পড়ে না যায়, সে জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং নিরাপদে সরিয়ে ফেলা হয়েছে।

২৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন