সর্বশেষ

জাতীয়আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশমির্জাপুরে তেলবাহী কাভার্ড ভ্যান উল্টে যানজট, ছড়িয়ে পড়া তেল সংগ্রহে এলাকাবাসী
কলাপাড়ায় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে সালিসে কঠোর শাস্তি
কুয়াকাটা সমুদ্র সৈকতে জেলের নৌকায় আগুন, দেড় লাখ টাকার ক্ষতি
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রমজান উপলক্ষে শিবগঞ্জে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
অর্থনীতি

দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানি: সময় কম, অনিশ্চিত পূর্ণ চালান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ৫:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চলতি বছরে বাংলাদেশ থেকে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

তবে নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ পরিমাণ ইলিশ রপ্তানি হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

রপ্তানি প্রক্রিয়া শুরু হয় ১৬ সেপ্টেম্বর থেকে, চলবে ৫ অক্টোবর পর্যন্ত। এই ২০ দিনের মধ্যে ইতোমধ্যে (১৬-২৭ সেপ্টেম্বর) বেনাপোল স্থলবন্দর দিয়ে রপ্তানি হয়েছে ৯৯ টন এবং আখাউড়া বন্দর দিয়ে গেছে আরও ৩৭ টন ইলিশ। সব মিলিয়ে এখন পর্যন্ত রপ্তানি হয়েছে ১৩৬ টন ইলিশ।

ব্যবসায়ীরা জানান, এবার ইলিশের দাম তুলনামূলক বেশি হওয়ায় রপ্তানির পরিমাণও কম হচ্ছে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে সাড়ে ১২ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৫২৫ টাকা। এতে ভারতের আমদানিকারকরা আগ্রহ হারাচ্ছেন বলে মনে করছেন রপ্তানিকারকরা।

রপ্তানিকারকদের আশঙ্কা, হাতে থাকা অল্প সময়ে পুরো ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানি করা সম্ভব নাও হতে পারে। আগের বছরের অভিজ্ঞতাও সেই আশঙ্কাকে শক্তিশালী করছে। ২০২৩ সালে ৭৯টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৪৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলেও শেষ পর্যন্ত বেনাপোল ও আখাউড়া বন্দর দিয়ে রপ্তানি হয়েছিল মাত্র ৬৩৬ টন।

দেশে অভ্যন্তরীণ চাহিদার তুলনায় ইলিশের উৎপাদন কম হলেও প্রতিবেশী দেশের ধর্মীয় উৎসবকে গুরুত্ব দিয়ে ২০১৯ সাল থেকে প্রতি বছর দুর্গাপূজার সময় বিশেষ বিবেচনায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে আসছে বাংলাদেশ সরকার।

সময় সংকট ও উচ্চমূল্যের কারণে এবারও রপ্তানির অনুমতি পাওয়া পুরো পরিমাণ ইলিশ পাঠানো যাবে কি না, তা নিয়ে সংশয় থাকলেও সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন প্রক্রিয়াটি যথাসময়ে শেষ করতে।

২৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন